বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ইলিশ রক্ষায় অভিযান, প্রথমদিনেই ৩৩০ কেজি জব্দ

পুরোনো ছবি
পুরোনো ছবি

মা ইলিশের নিরাপদ প্রজনন নির্বিঘ্ন করতে নদ-নদীতে শুরু হয়েছে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। শুক্রবার (০৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এরই ধারাবাহিকতায় ইলিশের প্রজনন মৌসুম নির্বিঘ্ন রাখতে এবং মা ইলিশ সুরক্ষায় দেশের সবচেয়ে বড় ইলিশের অভয়াশ্রম বরিশালে অভিযান চালানো হয়।

জানা গেছে, অভিযানের প্রথম দিন বরিশাল বিভাগের ছয় জেলায় ২০৯টি অভিযানে ৪৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় ৩৩০ কেজি ইলিশ ও ১ দশমিক ৯৯৮ মিটার বিভিন্ন প্রকারের জাল জব্দ করা হয়।

মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত ১২টার পর অভিযানের শুরু থেকে পরদিন অর্থাৎ পাঁচ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে ওই সংখ্যক মাছ এবং জাল জব্দ করা হয়।

তিনি জানান, প্রথম দিন বিভাগের ছয় জেলায় ১১৫টি মৎস্য অবতরণকেন্দ্র, ৪১৫টি মাছ ঘাট, ৭৩৯টি আড়ত এবং ৪৪০টি বাজার পরিদর্শন করেছেন মৎস্য বিভাগ, জেলা এবং উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় নদ-নদীতে ইলিশ শিকার, বাজারে বিক্রি এবং পরিবহনের সময় মোট ৩৩০ কেজি ইলিশ ও ১ দশমিক ৯৯৮ লাখ মিটার বিভিন্ন ধরনের জাল জব্দ করা হয়েছে। জব্দ জালের মূল্য ৪২ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা।

এ ঘটনায় মোট ১৯টি মামলায় এক লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিভাগীয় মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, বরিশাল বিভাগে প্রায় সাড়ে চার লাখ জেলের ইলিশ ধরেন। তাদের মধ্যে ৩ লাখ ৪০ হাজার জেলেকে নিষেধাজ্ঞার সময়ে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

প্রসঙ্গত, বাংলাদেশে ২০০৩-০৪ সাল থেকেই জাটকা রক্ষার কর্মসূচি শুরু হয়। তখন থেকেই ধীরে ধীরে ইলিশের উৎপাদন বাড়ছিল। ২০০৮ সাল থেকে প্রথম আশ্বিন মাসে পূর্ণিমার আগে-পরে ১১ দিন মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে গবেষণায় দেখা যায়, শুধু পূর্ণিমায় নয়, অমাবস্যাতেও ইলিশ ডিম ছাড়ে। পরে পূর্ণিমা ও অমাবস্যা মিলিয়ে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X