রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে পদযাত্রা

রংপুরে পদযাত্রা শুরু করে তিস্তা নদী রক্ষা আন্দোলন। ছবি : কালবেলা
রংপুরে পদযাত্রা শুরু করে তিস্তা নদী রক্ষা আন্দোলন। ছবি : কালবেলা

আগামী নির্বাচনের তপশিল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে রংপুরে পদযাত্রা ও স্মারকলিপি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।

রোববার (৫ অক্টোবর) দুপুরে নগরীর কাচারীবাজার এলাকার শিক্ষা ভবনের প্রধান ফটকের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পদযাত্রায় নেতৃত্ব দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। পদযাত্রা শেষে রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতারা জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।

এ সময় আসাদুল হাবিব দুলু বলেন, অন্তর্বর্তী সরকার মাঝে-মধ্যে বলছে, তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে; কিন্তু কখন শুরু হবে, কীভাবে শুরু হবে, সেটি স্পষ্ট করেনি। সেজন্য আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। রংপুর ছাড়াও তিস্তা নদীবেষ্টিত অন্য ৪ জেলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দুলু বলেন, অন্তর্বর্তী সরকার বলেছিল জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে; কিন্তু নির্বাচনী তপশিল ঘোষণা হলে সেই কাজ ঝুলে যেতে পারে। যেহেতু সরকার এ প্রকল্প বাস্তবায়নে টাকা দিতে চেয়েছে। তাই নিজস্ব অর্থ দিয়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হোক।

নতুন কর্মসূচি ঘোষণা করে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, এ দাবিতে আগামী ৯ অক্টোবর গণমিছিল ও গণসমাবেশ, ১৬ অক্টোবর তিস্তা অববাহিকার ১৩০ কিলোমিটার এলাকাজুড়ে মশাল প্রজ্বলন কর্মসূচি পালিত হবে। এসব শান্তিপূর্ণ আন্দোলনেও যদি সরকার দাবি বাস্তবায়নে উদ্যোগী না হয়, তবে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

পদযাত্রা ও স্মারকলিপি কর্মসূচিতে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ-উন-নবী, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, একই দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলন নদীপাড়ের ৪ জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে স্মারকলিপি প্রদান এবং পদযাত্রা কর্মসূচি পালন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X