নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

একসঙ্গে আগুন নেভাতে যান বাবা-ছেলে, অতঃপর...

মো. রনি। ছবি : সংগৃহীত
মো. রনি। ছবি : সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে বিদ্যুতের শর্টসার্কিট থেকে ঘরের পাশে বাঁশবাগানে লাগা আগুন নেভাতে গিয়ে মো. রনি নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা মো. হারুন-অর-রশিদ।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার সোহাগদল ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রনি পেশায় একজন রেন্ট-এ-কার চালক ছিলেন।

নিহতের চাচাতো ভাই মো. রাজু জানান, রাত সাড়ে ৮টার দিকে রনি দেখতে পান ঘরের পাশে বাঁশঝাড়ে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তারা দ্রুত নেছারাবাদ বিদ্যুৎ অফিসে ফোন করলেও সেটি রিসিভ হয় না। আশপাশের আরও কয়েকজনও ফোন দিলেও সাড়া মেলেনি। কিছুক্ষণ পর এলাকায় বিদ্যুৎ চলে গেলে রনি ও তার বাবা একত্র হয়ে আগুন ধরা বাঁশটি কাটতে যান।

এ সময় হঠাৎ বিদ্যুৎ ফিরে এলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবা হারুন ছিটকে নিচে পড়ে প্রাণে বাঁচলেও ছেলে রনি বাঁশ ধরে বিদ্যুতায়িত অবস্থায় মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার লিমা আক্তার জানান, তাকে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয়েছিল।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বিদ্যুৎ অফিসের এজিএম চন্দ্রশেখর গাইন বলেন, আমাদের সঙ্গে কথা না বলেই বাঁশ কাটতে যাওয়া ঠিক হয়নি। আমরা হয়তো অন্য কারো অনুরোধে শাটডাউন দিয়েছিলাম, পরে কাজ শেষে লাইন চালু করেছি। ওই গ্রামের কারও সঙ্গে সরাসরি আমাদের কথা হয়নি।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X