কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে তারেক রহমানের সাক্ষাৎকারের রেকর্ডেড ভিডিও প্রদর্শন

তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন। ছবি : কালবেলা
তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে যে কথা বলেছেন, যে বিষয়গুলো তুলে এনেছেন- সেটিকে অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী বলে মনে করছে দলটি। বিএনপি নেতাদের অভিমত, তারেক রহমানের মার্জিত বক্তব্যে আমাদের অনেক শেখার আছে। বিভিন্ন বিষয়ে তার দেয়া বক্তব্য সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলেও দাবি তাদের। এমন অবস্থায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত হয়ে রাজধানীতে তারেক রহমানের এই সাক্ষাৎকারটি প্রচার করছেন।

বুধবার (০৮ অক্টোবর) গুলিস্তান, নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে, নিউমার্কেটসহ রাজধানীর বিভিন্ন স্থানে জনসাধারণের জন্য বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকারের রেকর্ডেড ভিডিও প্রদর্শন করা হয়।

এ বিষয়ে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল কালবেলাকে বলেন, বিবিসি বাংলাকে সম্প্রতি দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান অনেক ভাল ভাল কথা বলেছেন। মাঠ পর্যায় থেকে আমরা তার এই বক্তব্যের ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ এটাকে খুব ইতিবাচকভাবে নিচ্ছে, প্রশংসা করছে। সে কারণে স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে স্ব স্ব উদ্যোগে সাক্ষাৎকারটা বড় পর্দায় প্রচার করছে। দল থেকে এ ব্যাপারে কোনো নির্দেশনা দেয়া হয়নি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন কালবেলাকে বলেন, আমাদের থেকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। স্থানীয় নেতাকর্মী কিংবা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে এটা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইসরায়েলের আগামী নির্বাচনে প্রার্থীদের লক্ষ্যবস্তু করতে পারে ইরান’

চট্টগ্রামে জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৭, আরও এক নারীর মৃত্যু

ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

আর্জেন্টিনার জাল কাঁপানো কাবরালের বাঁকানো শটে করা সেই গোলই বিশ্বকাপের সেরা

টাঙ্গাইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

‘আলোচনা ব্যর্থ হলে ইরানে শক্তিশালী সামরিক অভিযান চালানো হবে’

পর্দার আড়ালে ঘৃণা ও গুজব ছড়ানোদের নিয়ে এবার মুখ খুললেন ফিফা সভাপতি

রাজধানীর ৩০০ ফিটে ঘুরতে গেলেন সাহাবুদ্দিন

যে কারণে বিমানঘাঁটি ব্যবহার করে গোপনে মার্কিন সফরে যাচ্ছেন নেতানিয়াহু

খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

১০

সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

১১

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১২

ফাইনালে মেসিদের পিঠ ফেরানোয় বিতর্ক, নেপথ্য কারণ স্পষ্ট করলেন লিসান্দ্রো

১৩

শিক্ষা ক্যাডারের বদলি এখন তিন কমিটির হাতে

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

১৫

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

১৬

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

১৭

মালয়েশিয়ায় প্রফেসর স্থপতি রফিক আজমের পঞ্চম একক স্থাপত্য প্রদর্শনী এবং আন্তর্জাতিক গ্রন্থ উন্মোচন

১৮

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

১৯

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

২০
X