বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল সদর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বরিশাল সদর উপজেলা বিএনপির পূর্বের কমিটি বিলুপ্ত করে তিন সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি পুনর্গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নির্বাচনের পূর্বে দলের কার্যক্রম আরও গতিশীল এবং শক্তিশালী করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনকে আহ্বায়ক এবং সাইফুল ইসলাম আব্বাসকে সদস্য সচিব করে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এছাড়া সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম রাড়িকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

বিলুপ্ত হওয়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু ও সদস্য সচিব ছিলেন রফিকুল ইসলাম সেলিম মোল্লা।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে কেন্দ্র থেকে দেওয়া এক চিঠিতে বলা হয়েছে, বরিশাল সদর উপজেলা বরিশাল বিভাগের হেডকোয়ার্টারে অবস্থিত হওয়ায় এ উপজেলায় বিএনপির কমিটি সুসংগঠিত ও শক্তিশালী করা অতীব প্রয়োজন।

এর প্রেক্ষিতে কেন্দ্র কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্টের আলোকে বর্তমান বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া নবগঠিত কমিটির নেতাদের আগামী এক মাসের মধ্যে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে যোগ্য, নিবেদিত ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণকারী ত্যাগী নেতাদের নিয়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে আহ্বায়ক কমিটিকে অতিদ্রুত সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে ইউনিয়নের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে চিঠিতে।

কমিটি গঠনের বিষয়টি স্বীকার করে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, কেন্দ্র থেকে নতুন কমিটির চিঠি পেয়েছি। তবে বিষয়টি সম্পর্কে আমরা পূর্বে অবগত ছিলাম না। এখন কেন্দ্রের সিদ্ধান্ত তো আমরা অগ্রাহ্য করতে পারি না।

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে নতুন কমিটির আহ্বায়ক নুরুল আমিনকে আহ্বায়ক ও রফিকুল ইসলাম লাবুকে সদস্য সচিব করে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিল। পরে নেতাকর্মীদের প্রতিবাদের মুখে সেই কমিটি বিলুপ্ত করে এনায়েত হোসেন বাচ্চুকে আহ্বায়ক ও রফিকুল ইসলাম সেলিম মোল্লাকে সদস্য সচিব করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১০

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১১

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১২

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৩

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৪

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৫

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৬

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৭

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১৮

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৯

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

২০
X