ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ আগুনে পুড়ল ১৭ দোকান

ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে গেছে। ছবি : কালবেলা
ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে গেছে। ছবি : কালবেলা

ফরিদপুরের বোয়ালমারী সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ১০টার দিকে কাদিরদী বাজারের মাছ বাজারসংলগ্ন বাচ্চু মোল্যার মার্কেটের নাসির দর্জির দোকান থেকে আগুনের সূত্রপাত। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শট সার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

আগুনে বাচ্চু মোল্যার মার্কেট, আজিজ মোল্যার মার্কেটসহ চারটি মার্কেটের মনোহরি দোকান, ওষুধ, টেইলার্স, বীজ ভান্ডার, জুতার দোকান, রেস্টুরেন্টসহ অন্তত ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে এলাকাবাসী, মধুখালী ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন জানান, বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে চলে যাওয়ায় বাজারে পাহারাদার ছাড়া বেশি লোকজন ছিল না। আগুন লাগার খবর পেয়ে বাড়ি থেকে গিয়ে দেখি কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। পাশে আমারও কয়েকটি দোকান রয়েছে। তবে আমার দোকানের ক্ষয়ক্ষতি হতে আল্লাহ রক্ষা করেছেন।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য বুলবুল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে নাসির দর্জির দোকান হতে শট সার্কিটের মাধ্যমে আগুনে সূত্রপাত হয়েছে। আগুনে ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পাওয়ার পর প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে আসে। তারপরও ফায়ার সার্ভিসের লোকজন না আসলে বাজারের অধিকাংশ দোকান পুড়ে যেত।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার খালেক শেখ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন। আমরা পৌঁছানোর পর দুই ইউনিট একযোগে স্থানীয় মানুষের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

১০

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১১

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১২

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৩

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৪

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৭

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৮

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৯

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

২০
X