হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

থানায় আসামির ছবি তুলে সাবেক শিবির নেতা আটক

আটককৃত মো. রায়হান। ছবি : সংগৃহীত
আটককৃত মো. রায়হান। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে আদালতে নেওয়ার সময় থানা কম্পাউন্ডে আসামির ছবি তোলায় মো. রায়হান (২৬) নামে শিবিরের এক সাবেক নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী মডেল থানায় এ ঘটনাটি ঘটে।

আটককৃত মো. রায়হান হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি। তিনি হাটহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ ফটিকা গ্রামের হাদী চৌধুরী বাড়ির মো. আবুল কালামের ছেলে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া কালবেলাকে জানান, বুধবার দুপুরে পৌরসভার আলীপুরে তানভির নামে স্কুলছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের বিজ্ঞ আদালতে নেওয়া হচ্ছিল। ওই সময় হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি রায়হানকে ছবি তোলা ও ভিডিও ধারণ করতে সংশ্লিষ্ট থানা পুলিশের এক কর্মকর্তা নিষেধ করেন। এতে ওই নেতা পুলিশের ওপর চড়াও হন এবং পুলিশি কাজে বাধা দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী জানান, এক সময় সে কলেজ শাখার সভাপতি থাকলেও বর্তমানে জামায়াতের কোনো পদ- পদবিতে নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১০

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১১

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১২

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৩

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৪

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৫

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৬

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৭

ইতিহাসের এই দিনে

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

২০
X