বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

চিতাবাঘ ভেবে বেঁধে রাখা হলো মেছোবাঘ

উদ্ধারের পর মেছো বাঘটি কোলে তুলে নেন রেসকিউ টিমের এক সদস্য। ছবি : কালবেলা
উদ্ধারের পর মেছো বাঘটি কোলে তুলে নেন রেসকিউ টিমের এক সদস্য। ছবি : কালবেলা

খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছিল একটি মেছোবাঘ। চিতাবাঘ ভেবে মেছো বাঘটিকে বেঁধে রাখেন এলাকাবাসী। যা দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বরিশাল নগরীর রূপাতলী বটতলা এলাকায় ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে মেছো বাঘটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে ওয়াইল্ড লাইফ অ্যানিমেল রেসকিউ টিম।

রেসকিউ টিমের প্রতিষ্ঠাতা জজ তালুকদার বলেন, বন জঙ্গল ও ধানক্ষেত না থাকায় খাবার সংকটে পড়েছে মেছোবাঘ। খাবারের সন্ধানে বটতলা এলাকার একটি পুকুর পাড়ে এসে আটকে পড়ে বাঘটি।

স্থানীয়রা আটকে শিকল ও রশি দিয়ে বেঁধে রাখে। এতে মেছোবাঘটি হিংস্র হয়ে ওঠে। মুক্ত হওয়ার জন্য ছোটাছুটি করতে গিয়ে শিকল ও নাইলনের রশিতে পা কেটে গেছে বাঘটির।

এদিকে বাঘটি বন বিভাগের হেফাজতে রেখে ভেটেরিনারি সার্জনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সামাজিক বন বিভাগ বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান। তিনি বলেন, চিকিৎসাসেবা দিয়ে মেছো বাঘটিকে সুস্থ করে তোলা হচ্ছে। সে এখন অনেকটা সুস্থ। পুরোপুরি সুস্থ হলে মেছো বাঘটিকে বনে অবমুক্ত করা হবে।

মেছোবাঘ মানুষের ক্ষতিকারক প্রাণী নয় জানিয়ে এ কর্মকর্তা বলেন, কোনো প্রাণীই মানুষের ওপর অকারণে আক্রমণ করে। আর মেছোবাঘ তেমনই। এ ধরনের প্রাণীকে আঘাত না করে তাদের বন বিভাগের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১০

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১১

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১২

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৪

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১৫

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৬

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

১৭

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

১৮

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

১৯

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

২০
X