বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় আহত বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু

জাকারিয়া হোসাইন সাঈদ। ছবি : সংগৃহীত
জাকারিয়া হোসাইন সাঈদ। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডে ইন্টার্নশিপ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহুল আমিন তথ্যটি নিশ্চিত করেছে।

এর আগে, গত বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যুর কথা জানিয়েছে পরিবার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

নিহত জাকারিয়া হোসাইন সাঈদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থী ছিলেন।

অধ্যাপক ড. মো. রহুল আমিন বলেন, সে থাইল্যান্ডে বাইক দুর্ঘটনায় বেশি আহত ছিল না। তার দেহের সব শারীরিক টেস্টের ফলাফল নরমাল ছিল। কিন্তু আজকে রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যুর খবর জানানো হয়। আমরা ধারণা করছি স্ট্রোক বা হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যেতে পারে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা তার নিজ বাসা বাকৃবি ফিশারিজ মোড়সংলগ্ন ময়মনসিংহ সদরের দীঘারকান্দা ঈদগাহ মাঠে আজ আছরের নামাজের পর অনুষ্ঠিত হবে।

গত ১৪ অক্টোবর থাইল্যান্ডে ইন্টার্নশিপ করার সময় সে এবং তার দুই বন্ধু আপন ও রাব্বি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। বাইকটা সাঈদ চালাচ্ছিল এবং সে গুরুতর আহত ছিল না। তাই দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী তার নিজের বাড়িতে চিকিৎসা নিচ্ছিল কেবল বাহ্যিক ইনজুরির। অন্যদিকে রাব্বি দেশে চিকিৎসা নিচ্ছে এবং আপন গুরুতর অসুস্থ অবস্থায় এখনও থাইল্যান্ডে চিকিৎসাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X