ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১১:৩৪ এএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় ছাত্রলীগকর্মীকে গুলি করে হত্যা

পাবনার ম্যাপ।
পাবনার ম্যাপ।

পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তদের গুলিতে তাফসির আহম্মেদ মনা (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। সে ছাত্রলীগকর্মী বলে জানা গেছে। শনিবার (১৭ জুন) রাতে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের এমপির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

তাফসির উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের তানজুর রহমান তুহিনের ছেলে। ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন সেখানে যান। ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন। সিসি ফুটেজ দেখে আসামি শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

জানা যায়, তাফসির রাত ১১টার দিকে এমপির মোড় এলাকায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতার ব্যক্তিগত অফিসে বসেছিলেন। এ সময় মুখ বেঁধে তিন থেকে চারজনের একদল অস্ত্রধারী তার দিকে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে যুবককে উদ্ধার করেন। পরে পাবনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে তাফসির নিহত হওয়ার খবরে রাতে পাবনা জেনারেল হাসপাতালের সামনে ভিড় জমান আত্মীয়স্বজন। সেখানে তারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার বিচার দাবি করেন।

স্থানীয় সূত্র জানায়, পাকশী এলাকার আধিপত্য বিস্তার নিয়ে একটি পক্ষের সঙ্গে তার বিরোধ চলছিল বলে বলে জানা গেছে। তবে তাকে খুন করার পেছনে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, নাকি অন্য কোনো বিষয় কাজ করেছে—সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু বলতে পারেনি কেউ।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর জানান, হাসপাতালে নেওয়ার পথে যুবকের মৃত্যু হয়। হাসপাতালের পক্ষ থেকে থানাকে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১১

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১২

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৩

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৪

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৫

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৬

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৭

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৮

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৯

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

২০
X