জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে জেলা ও দায়রা জজের আদালত বর্জন আইনজীবীদের

জেলা ও দায়রা জজ আদালত। ছবি : কালবেলা
জেলা ও দায়রা জজ আদালত। ছবি : কালবেলা

জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জজ আক্তারুজ্জামানের আদালত বর্জন করেছেন আইনজীবীরা। যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের ওই বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে এ আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় আইনজীবী সমিতি।

সোমবার (২৭ অক্টোবর) সকালে আদালত চলাকালীন আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে বিচারকের কোর্ট বর্জন করেন সব আইনজীবী।

বিষয়টি নিশ্চিত করে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রিশাদ রেজওয়ান বাবু কালবেলাকে বলেন, বিচারক আক্তারুজ্জামান বারবার একই ঘটনা ঘটিয়ে চলেছেন। সোমবারও তিনি আদালত চলাকালীন আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন।

তিনি বলেন, ইতোপূর্বে ওই বিচারকের বিরুদ্ধে জেলা জজের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। তার আগে একাধিকবার মৌখিক অভিযোগ করা হয়েছিল বলে জানান অ্যাড. বাবু। আইনজীবী সমিতির পরবর্তী বিশেষ সভা করে আগামী পদক্ষেপ নেওয়া হবে এবং সে পর্যন্ত এ বিচারকের আদালত বর্জন চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১০

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১২

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৩

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৪

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৫

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৬

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৭

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৮

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৯

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

২০
X