সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ

পাঁচ দফা দাবিতে সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি : কালবেলা
পাঁচ দফা দাবিতে সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি : কালবেলা

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা।

দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) বিকেল পৌনে ৫টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল নেতৃত্ব দেন।

মিছিলটি পাকাপুল মোড়, নিউমার্কেট চত্বর, খুলনারোড মোড় ও নারকেলতলা মোড় প্রদক্ষিণ করে আবারও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয় বিকেল সাড়ে ৫টায়।

এর আগে বিকেল সাড়ে ৩টায় একই স্থানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, সদর জামায়াতের আমির মাওলানা মশারফ হোসেন, শহর সেক্রেটারি খোরশেদ আলম এবং সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ‘জুলাই সনদ জাতির মুক্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রূপরেখা। এর বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।’

তারা শিগগিরই সাংবিধানিক আদেশ জারি ও ঘোষিত সময়ের মধ্যে গণভোট আয়োজনের দাবি জানান।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১০

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১১

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১২

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৩

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১৪

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১৫

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

১৬

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

১৭

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

১৮

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

১৯

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

২০
X