রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

একাত্তরকে সম্পত্তি বানিয়ে রাজনৈতিক শিল্পে পরিণত করেছে আ.লীগ : শিবির সভাপতি

রংপুর কারমাইকেল কলেজে ছাত্রশিবির আয়োজিত নবীনবরণে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি : কালবেলা
রংপুর কারমাইকেল কলেজে ছাত্রশিবির আয়োজিত নবীনবরণে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি : কালবেলা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ একাত্তরকে নিজেদের সম্পত্তি বানিয়ে একে একটি রাজনৈতিক শিল্পে পরিণত করেছে। একাত্তর আমাদের জাতীয় ইতিহাস ও গৌরবের অংশ, এটি কারও একার সম্পত্তি নয়।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রংপুর কারমাইকেল কলেজে ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও বিভাগভিত্তিক মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, যারা পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাদের স্বপ্ন ছিল ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। কিন্তু স্বাধীনতার পর যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, তারা পাকিস্তানের শাসকদের চেয়েও বড় স্বৈরশাসকে পরিণত হয়েছেন। একাত্তরের শহীদদের ত্যাগকে যথাযথ মর্যাদায় রেখে আমাদের চব্বিশের প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে হবে। পুরোনো, ফ্যাসিবাদী ও একচেটিয়া রাজনীতির দিন শেষ। যারা এখনো সেই ধারা বজায় রাখতে চায়, ব্যর্থতার দায় তাদেরই নিতে হবে।

দেশের ছাত্র রাজনীতির অচলাব্যবস্থা কাটতে শুরু করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশে সুস্থ ধারার ছাত্র রাজনীতি বহুদিন অচলাবস্থায় ছিল কিন্তু এখন তা কাটতে শুরু করেছে। ইতোমধ্যে ৪টি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন হয়েছে। আমরা আশা করি, ধাপে ধাপে দেশের অন্যান্য ক্যাম্পাসেও নির্বাচন অনুষ্ঠিত হবে।

ছাত্রশিবিরের সভাপতি বলেন, ৫ আগস্টের পর শিক্ষাঙ্গনে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। সাধারণ শিক্ষার্থীরা চায় ক্যাম্পাসে ফ্যাসিবাদমুক্ত, অংশগ্রহণমূলক এবং আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা হোক। এ দাবির পরিপ্রেক্ষিতেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রসংসদ নির্বাচনের উদ্যোগ নিচ্ছে, যা ইতিবাচক দৃষ্টান্ত।

তিনি বলেন, আমরা সবসময়ই আলোচনা, সংস্কার ও আইনিভিত্তির পক্ষে। প্রশাসন যদি ছাত্রশিবিরের সহযোগিতা চায়, আমরা অবশ্যই দায়িত্বশীলভাবে সহযোগিতা করব। তবে এ প্রক্রিয়াটি যেন স্বচ্ছ ও আইনসম্মতভাবে সম্পন্ন হয়, সেটিই আমাদের প্রত্যাশা।

রংপুর মহানগর ছাত্রশিবিরের আয়োজনে এ অনুষ্ঠানে স্নাতক (২০২৪-২৫) শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিভাগভিত্তিক মেধা তালিকায় (ডিপার্টমেন্ট প্লেস) স্থান পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ছাত্রশিবিরের কারমাইকেল কলেজ শাখার সভাপতি আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মহানগর শিবিরের সভাপতি নুরুল হুদা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক আরমান পাটোয়ারী, শিবিরের কারমাইকেল কলেজ শাখার সাবেক সভাপতি মেহেদী হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না: স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১০

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১১

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১২

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৩

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৪

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৫

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৬

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৭

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৮

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৯

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

২০
X