স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইলে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দেখবেন যেভাবে

রাতে মাঠে নামছে পাকিস্তান। ছবি : সংগৃহীত
রাতে মাঠে নামছে পাকিস্তান। ছবি : সংগৃহীত

সর্বশেষ সিরিজের ব্যর্থতাকে পেছনে ফেলে টি-টোয়েন্টি ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তিন ম্যাচের সিরিজ খেলতে নামছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। দু’দলেরই লক্ষ্য সিরিজ জয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

গেল মাসে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি পাকিস্তান। দুবাইয়ের ফাইনালে ভারতের কাছে ৫ উইকেটে হারে তারা। এমনকি গ্রুপ পর্ব ও সুপার ফোরেও ভারতের কাছে যথাক্রমে ৭ উইকেটে ও ৬ উইকেটে পরাজিত হয়েছিল পাকিস্তান।

এশিয়া কাপের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে আবারও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে নামছে পাকিস্তান। তাই ব্যর্থতাকে পেছনে ফেলে জয়ের ধারায় ফিরতে চায় স্বাগতিকরা। দলের অধিনায়ক সালমান আগা বলেন, ‘এশিয়া কাপে শিরোপা জয়ের সুযোগ আমরা হাতছাড়া করেছি। ওই দুঃস্মৃতি পেছনে ফেলে আমরা নতুনভাবে শুরু করতে চাই। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দল মাঠে নামবে। নিজেদের কন্ডিশন কাজে লাগিয়ে সেরা ক্রিকেট খেলতে বদ্ধপরিকর সতীর্থরা।’

টি-টোয়েন্টিতে বাজে সময় পার করছে গত বিশ্বকাপের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ চার সিরিজের তিনটিই হেরেছে প্রোটিয়ারা। জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় সিরিজ, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ও সর্বশেষ নামিবিয়ার কাছে একমাত্র সিরিজে ১-০ ব্যবধানে হারে দক্ষিণ আফ্রিকা। মাঝে ইংল্যান্ডের সঙ্গে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে প্রোটিয়ারা।

হারের বৃত্ত ভেঙে সিরিজ জয়ের ধারায় ফিরতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ডোনোভান ফেরেইরা বলেন, ‘সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা ভলো খেলতে পারিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় দল। কন্ডিশন আমাদের প্রতিকূলে থাকলেও ভালো ক্রিকেট খেলার জন্য আমরা প্রস্তুত। সিরিজ জয়ই আমাদের মূল লক্ষ্য।’

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস। এছাড়া অনলাইনে, মোবাইলেও ম্যাচটি দেখার সুযোগ রয়েছে ট্যাপম্যাডে। পাশাপাশি বিভিন্ন আনঅফিসিয়াল আ্যপসের মাধ্যমেও ম্যাচটি ফ্রিতে দেখার সুযোগ রয়েছে ক্রিকেট সমর্থকদের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X