সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধারের ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
মরদেহ উদ্ধারের ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একজনের মৃত্যু দুর্ঘটনায় সন্দেহ হলেও অন্যটি হত্যাকাণ্ডের আশঙ্কা করছেন স্থানীয়রা।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে সোনারগাঁ উপজেলার টিপরদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৈতী গার্মেন্টসের সামনে সড়কের পাশে এক মধ্যবয়সী ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে কাচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) ইমরান আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘লাশ পড়ে থাকার খবর পেয়ে সোনারগাঁ থানা ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি সড়ক দুর্ঘটনা। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

অন্যদিকে একইদিন দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিজয়নগর এলাকায় ঝোপের ভেতর থেকে রিজওয়ান (১৯) নামে এক তরুণ অটোরিকশাচালকের গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিজওয়ান বারদী ইউনিয়নের ভটেরপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে স্থানীয়রা রিজওয়ানের মরদেহ দেখতে পান। মরদেহ থেকে প্রায় ২০০ গজ দূরে তার অটোরিকশা পড়ে ছিল, যেখানে তিনটি জুতা ও রক্তের দাগ পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

নিহতের বাবা মনির হোসেন বলেন, ‘অল্প কিছুদিন আগে ওকে নতুন অটো কিনে দিয়েছিলাম। প্রতিদিনের মতো আজ সকাল ৭টার দিকে বাসা থেকে বের হয়। এরপর সোয়া ১১টার দিকে জানতে পারি, ওর লাশ পাওয়া গেছে।’

এ বিষয়ে তালতলা পুলিশ ফাঁড়ির এসআই সেলিম বলেন, ‘নিহতের অটোরিকশা থেকে তিনটি জুতা উদ্ধার করা হয়েছে। আমরা তদন্ত করছি, বিস্তারিত পরে জানানো হবে।’

এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ উভয় ঘটনার বিষয়ে পৃথকভাবে তদন্ত শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X