পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১০:৫৭ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

গাছের পাতা থেকে তৈরি হচ্ছে তেল

অস্ট্রেলিয়ান ‘টি ট্রি’ গাছ থেকে তৈরি হচ্ছে তেল। ছবি : কালবেলা
অস্ট্রেলিয়ান ‘টি ট্রি’ গাছ থেকে তৈরি হচ্ছে তেল। ছবি : কালবেলা

গাছের পাতা থেকে তৈরি হচ্ছে তেল। অবাক হওয়ার মতোই এ কাজটি করে দেখিয়েছেন রংপুরের কাউনিয়া উপজেলার সন্তান প্রকৌশলী আসাদুজ্জামান আরিফ। তাইওয়ানের একটি বহুজাতিক কোম্পানিতে চাকরির সুবাদে কয়েক বছর আগে পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের শ্রীকান্ত গ্রামে লিজ নেওয়া জমিতে শুরু করেন অস্ট্রেলিয়ান ‘টি ট্রি’ গাছের চাষ।

এ বছর সেই গাছের পাতা থেকে বিশেষ মেশিনের সাহায্যে অ্যাসেনশিয়াল অয়েল ও হাইড্রোসল ওয়াটার উৎপাদন শুরু করেছেন তিনি। চলতি বছর তার প্রকল্প থেকে প্রায় ৩০ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন তিনি।

জানা গেছে, শুরুতে নানা প্রতিবন্ধকতার কারণে বিদেশ থেকে টি ট্রির চারা আনতে পারেননি। পরে আন্তর্জাতিক ই-কমার্স সাইট থেকে অল্প কিছু বীজ সংগ্রহ করেন। কিন্তু সেই বীজ থেকে চারা উৎপাদন করতে গিয়ে পড়েন বিপাকে। স্থানীয় কৃষি বিভাগ ও বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের সহায়তায় তিন বছরের প্রচেষ্টায় ৪০টি চারা উৎপাদনে সফল হন তিনি। সেই চারাগুলোর কাটিং থেকে এখন তার এক একরের প্রকল্পে ২ হাজারের বেশি টি ট্রি গাছ রয়েছে।

গাছ বড় হওয়ার পর পাতা থেকে কীভাবে তেল উৎপাদন করবেন সেটা নিয়েও পড়েন বিপাকে। চীন থেকে ছোট একটি মেশিন এনে সেটি বিশ্লেষণ করে স্থানীয়ভাবে ৫০০ লিটার ধারণক্ষমতার মেশিন তৈরি করেন তিনি। বর্তমানে সেই মেশিন দিয়ে সফলভাবে তেল ও হাইড্রোসল উৎপাদন করে তা দেশে ও বিদেশে বিক্রি করছেন। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করেছেন ১০/১২ জনের।

সরেজমিনে প্রকল্প ঘুরে দেখা গেছে, শ্রমিকরা তেল উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন। প্রথমে গাছ থেকে পাতা সংগ্রহ করে সেগুলো ড্রামের পানিতে ধুয়ে স্টিলের চৌবাচ্চায় নিয়ে রাখেন। পরে সেই পাতাগুলো চার থেকে পাঁচ ঘণ্টা জাল দিয়ে স্টিম ডিস্টিলেশন পদ্ধতিতে বের করা হয় তেল ও হাইড্রোসল। প্রতি ব্যাচে ৫০ কেজি পাতা থেকে তিন ব্যাচে দিনে দেড় লিটার তেল উৎপাদন হয়।

প্রকল্প দেখতে আসা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মো. এজাজুল ইসলাম বলেন, আমি জানতাম গাছের পাতা শুধু ঝরে যায়, তা দিয়ে কোনো কাজ হয় না। কিন্তু গাছের পাতা থেকে যে তেল হয়, শুনে আমি অবাক হয়েছি। নিজেও সেই তেল ব্যবহার করে উপকৃত হয়েছি। দেশে আরিফের মতো আরও নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক, কর্মসংস্থান বৃদ্ধি পাক এ প্রত্যাশা করি।

তরুণ উদ্যোক্তা আসাদুজ্জামান আরিফ বলেন, টি ট্রি পাতার তেল ও হাইড্রোসল ওয়াটার বিশ্বব্যাপী স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও ফার্মাসিউটিক্যাল পণ্যে ব্যবহৃত হয়। দেশের বাইরে এর ব্যাপক চাহিদা আছে। সরকার যদি রপ্তানি প্রক্রিয়া সহজ করেন, তাহলে এ খাতে বৈদেশিক মুদ্রা আয়সহ অধিক কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখতে পারব।

পীরগাছা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, আমরা শুরু থেকে আরিফকে সহযোগিতা করেছি। রংপুরের মাটি এ গাছের জন্য উপযোগী। আরিফের মতো কেউ যদি এমন উদ্যোগ গ্রহণ করেন তাহলে কৃষি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১০

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১১

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১২

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৪

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৫

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৬

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৭

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৮

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৯

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

২০
X