বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নদীতে জাল ফেলা নিয়ে বিরোধে প্রাণ গেল জেলের

গোহালা নদীতে জাল ফেলা নিয়ে বিরোধ। ইনসেটে নিহত তেঁতুল হলদার। ছবি : কালবেলা
গোহালা নদীতে জাল ফেলা নিয়ে বিরোধ। ইনসেটে নিহত তেঁতুল হলদার। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে মাছ ধরতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক জেলে নিহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৩টার দিকে গোহালা নদীতে জাল ফেলা নিয়ে বিরোধে দুই নৌকার জেলেদের মধ্যে মারধরের ঘটনা ঘটে।

নিহত বিমল ওরফে তেঁতুল হলদার (৬০) উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা হলদার পাড়ার বাসিন্দা।

নিহত তেঁতুল হলদারের ছেলে আকাশ ও ভাতিজা কৃষ্ণ হলদার জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে গোহালা নদীতে একই জায়গায় জাল ফেলতে গিয়ে প্রতিবেশী হরেন হলদার, প্রবাস হলদার ও রিপন হলদারের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। রাতে নদীর মধ্যেই দুই নৌকার জেলেদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এ মারধরে বিমল ওরফে তেঁতুল হলদারের মাথা ফেটে গেলে রাতেই হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে বাড়িতে আনলে সকালে আবারও অসুস্থ হয়ে পড়েন। এদিন হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী বলেন, ঘটনাস্থলেই আছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X