সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মলমপার্টির কবলে পড়ে নিঃস্ব পরিবার

অজ্ঞান করে ১০ ভরি স্বর্ণসহ দেড় লাখ টাকা নিয়ে গেছে মলমপার্টি।  ছবি : কালবেলা
অজ্ঞান করে ১০ ভরি স্বর্ণসহ দেড় লাখ টাকা নিয়ে গেছে মলমপার্টি। ছবি : কালবেলা

সাতক্ষীরার তালায় মলমপার্টির কবলে পড়ে এক পরিবারের টাকা স্বর্ণ সব খোয়া গেছে। মলমপার্টির কবলে পড়া পরিবারকর্তা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নুর আলী বিশ্বাস জানান, মলমপার্টির কবলে পড়ে বাড়িতে থাকা ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ১ লাখ ৪০ হাজার টাকা খোয়া গেছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামে ঘটনাটি ঘটে। নুর আলী একই এলাকার মৃত. অহিদ আলী বিশ্বাসের ছেলে ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টোর কিপার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে নুর আলী বিশ্বাস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ভুক্তভোগীর ভাই আনার বিশ্বাস জানান, শুক্রবার রাতে ভাই ও তার স্ত্রী নুরজাহান বেগম বাড়িতে ছিলেন। সন্ধ্যায় তাদের রান্না করা গরুর মাংসে দুর্বৃত্তরা কৌশলে রান্না করা খাবারে চেতনানাশক মিশিয়ে দেয়। পরে খাবার খেয়ে নুর আলী বিশ্বাস এবং তার স্ত্রী নুরজাহান বেগম অচেতন হয়ে পড়ে। পরে রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ভোরে ভাবি জ্ঞান ফিরে তার শোবার ঘরের আসবাবপত্র এলোমেলো দেখে আমাকে আর প্রতিবেশীদের ডাকে। পরবর্তীতে ভাইকে উদ্ধার করে প্রথমে তালা হাসপাতালে পরে তাকে খুলনা মেডিকেলে হস্তান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় মাগুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। বর্তমানে তার এলাকায় চোর ও মাদকসেবীদের উপদ্রপ বেড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।

তালা থানার ওসি মোমিনুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

জীবনের কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১০

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১১

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১২

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৩

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৪

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৫

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৬

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৭

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৮

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৯

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

২০
X