কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০১:৩৬ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৪, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

কালোবাজারি ও মলম পার্টি নিয়ে যা জানাল র‍্যাব 

কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। ছবি : সংগৃহীত
কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। ছবি : সংগৃহীত

ঈদযাত্রায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে র‍্যাব। ঈদকে ঘিরে রেলস্টেশনে চুরি, ছিনতাই ও মলম পার্টিদের থেকে যাত্রীদের নিরাপদ রাখার জন্য র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে জানিয়েছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আরাফাত ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে টিকিট কালোবাজারি, ছিনতাইকারী, মলম পার্টির বিরুদ্ধে র‍্যাব কাজ করে আসছে। ঈদকে ঘিরে রেলস্টেশনগুলোতে চুরি, ছিনতাই ও মলম পার্টিদের থেকে যাত্রীদের নিরাপদ রাখার জন্য র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

এ ছাড়া রেলস্টেশনে কোনো অভিযোগ থাকলে স্থাপিত র‌্যাবের সাপোর্ট সেন্টার/ অবজারভেশন পোস্টে অবহিত করার জন্য অনুরোধ জানান তিনি।

যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ঈদযাত্রায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে র‌্যাব সদস্যরা নিয়োজিত রয়েছে। এ বিষয়ে সকলের সহযোগিতা চাই। তিনি যাত্রীদের ঝুঁকি না নিয়ে নিরাপদ যাত্রার জন্য অনুরোধ করেন। যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রেলওয়েসহ সব নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা বদ্ধপরিকর।

আরাফাত ইসলাম বলেন, ঈদের এই সময়ে সাইবার নজরদারিসহ গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। নিরাপত্তায় নিয়োজিত অন্যান্য বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বিত তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতা বা সহিংসতা সংক্রান্ত তথ্য র‌্যাবের কাছে নেই। ঈদ যাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে র‌্যাব সব ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১০

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১১

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১২

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৩

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৪

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৫

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৬

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৭

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৮

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৯

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

২০
X