দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পায়রা নদীতে ধরা পড়ল ১৮ কেজির বিশাল পাঙ্গাশ

নদীতে ধরা পড়া ১৮ কেজি ওজনের পাঙ্গাশ মাছ। ছবি : কালবেলা
নদীতে ধরা পড়া ১৮ কেজি ওজনের পাঙ্গাশ মাছ। ছবি : কালবেলা

পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের এক বিশাল পাঙ্গাশ মাছ।

বুধবার (১২ নভেম্বর) সকালে পাঙ্গাশিয়া ইউনিয়ন সংলগ্ন নদী থেকে স্থানীয় জেলে জাহাঙ্গীর প্যাদার জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইলিশ ধরার জালে অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে বড়োসড়ো এই পাঙ্গাশটি। সাধারণত এই অঞ্চলে এত বড় পাঙ্গাশ খুব একটা দেখা যায় না।

মাছটি দেখতে নদীর তীরে ভিড় জমায় উৎসুক জনতা। পরে আল মদিনা সুপার মার্কেট এলাকায় বিক্রির জন্য আনা হলে স্থানীয় ক্রেতারা ৮৫০ টাকা কেজি দরে মোট ১৫ হাজার ৩০০ টাকায় মাছটি কিনে নেন। এরপর ক্রেতারা নিজেদের মধ্যে ভাগ করে নেন মাছটি।

জেলে জাহাঙ্গীর প্যাদা বলেন, শীতের শুরুতে মাঝে মাঝে পাঙ্গাশ ধরা পড়ে, তবে এবার এত বড় মাছ পেয়ে খুব খুশি হয়েছি। এত বড় পাঙ্গাস আগে কখনো জালে পড়েনি।

স্থানীয়দের মতে, নদীর পানিতে সাম্প্রতিক সময় মাছের প্রাচুর্য বাড়লেও এত ওজনের পাঙ্গাশ দেখা এক বিরল ঘটনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১০

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১১

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১২

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৩

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৪

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৫

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৬

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৭

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৮

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৯

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

২০
X