মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে অভিযান চালিয়ে আ.লীগের ৬ নেতাকে গ্রেপ্তার

অভিযানে গ্রেপ্তার আ.লীগের ৬ নেতা। ছবি : কালবেলা
অভিযানে গ্রেপ্তার আ.লীগের ৬ নেতা। ছবি : কালবেলা

দিনাজপুরের কাহারোল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পদধারী আওয়ামী লীগের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পর্যন্ত তিন দিনে উপজেলার বিভিন্ন এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের উচিতপুর গ্রামের ডাবলু দাসের ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ কুমার দাস তপু (৪০), একই গ্রামের পরিমল দাসের ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক দিপু দাস (৩৩), ২নং রসুলপুর ইউনিয়নের বেড়গাঁও গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. আব্দুস সালাম (২৪), ৫নং সুন্দরপুর ইউনিয়নের বারপাটিয়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মো. শফিকুল ইসলাম (৪১), একই ইউনিয়নের পূর্ব সাদীপুর (খালপাড়া) গ্রামের মৃত বৈসাগুর ছেলে ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আমিনুল ইসলাম (৩৮), ৪নং তারগাঁও ইউনিয়নের বকশিপুর গ্রামের মৃত সৈয়দ গোলাম মারুফের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি সৈয়দ হাসান আলী (৪৫)।

এ ছাড়াও মাদক সম্রাট ওয়ারেন্ট আসামি স্বপন দাসকে (৪০) দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। তিনি ৩নং মুকুন্দপুর ইউনিয়নের উচিতপুর গ্রামের মৃত হরিমোহন রায়ের ছেলে।

কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা কালবেলাকে বলেন, গত তিন দিনে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের উল্লিখিত ছয়জন ও মাদক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X