টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দুই ছেলের নির্যাতনের শিকার হলেন বৃদ্ধ বাবা

বৃদ্ধ বাবাকে ছেলের নির্যাতন। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
বৃদ্ধ বাবাকে ছেলের নির্যাতন। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুই ছেলের লাগাতার নির্যাতনের শিকার হয়েছেন এক বৃদ্ধ বাবা। স্থানীয়দের অভিযোগ, ২নং গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বসবাসকারী হাসমত আলীকে তার দুই ছেলে সিদ্দিকুর রহমান ও নূর মোহাম্মদ দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে তাকে শারীরিকভাবে নির্যাতন করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তর্কের সৃষ্টি হয়। হাসমত আলীর ছেলে প্রশ্ন করে— ‘মসজিদ বড় না, আমি বড়?’ বাবা উত্তরে বলেন— ‘মসজিদ বড়।’

এ কথা শুনে ছেলে রোষে ফেটে উঠে বলে— ‘না, আমি বড়!’ এবং এরপর বাবার ওপর চড়াও হয়ে মারধর করতে থাকে। ঘটনা তীব্র আকার ধারণ করলে আরেক ছেলে নূর মোহাম্মদও এতে যোগ দেয়।

এ ঘটনায় স্থানীয়রা এবং সুশীল সমাজ তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলছেন, ‘নিজ সন্তানদের হাতে এমন নির্মম নির্যাতন মানবিক ও সামাজিক মূল্যবোধের পরিপন্থি। পুলিশ ও প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’

স্থানীয়রা আরও দাবি করেছেন, বৃদ্ধ হাসমত আলীর নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ও ছবি ঘিরে এখন পুরো এলাকায় আলোড়ন তৈরি হয়েছে।

এ ঘটনায় শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারীক কালবেলাকে বলেন, তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X