মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি : আবিদুল ইসলাম

শহীদ শাহরিক চৌধুরীর কবর জিয়ারত করে দোয়া করছেন আবিদুল ইসলাম খান আবিদসহ বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
শহীদ শাহরিক চৌধুরীর কবর জিয়ারত করে দোয়া করছেন আবিদুল ইসলাম খান আবিদসহ বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদ বলেছেন, ট্রাইব্যুনালের রায় ঘোষণার সময় চোখের সামনে ভেসে উঠছিল বন্ধু শহীদ শাহরিক চৌধুরীসহ সহযোদ্ধাদের শেষ মুহূর্তের স্মৃতি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের মিরকাদিমে শহীদ ছাত্রনেতা মানিক মিয়া শাহরিক চৌধুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আবিদুল ইসলাম খান বলেন, সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা হচ্ছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম। প্রতিটি শব্দই আমাকে ফিরিয়ে নিচ্ছিল আগস্টের সেই ভয়াবহ মুহূর্তে। চানখাঁরপুলে আমরা একসঙ্গে ছিলাম। শাহরিক ঠিক আমার খুব কাছেই ছিল। স্নাইপারের গুলিতে তার প্রাণ ঝরে যায়। আমার চোখের সামনেই শাহরিক, আনাসসহ প্রায় ছয়জন শহীদ হন। তাই রায়ে যখন তাদের নাম উচ্চারণ হচ্ছিল, মনে হচ্ছিল— সেই তালিকায় আমার নামও থাকতে পারত।

তিনি আরও বলেন, আজ শাহরিকের কবর জিয়ারত করে মনে হয়েছে— শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি। রায়ে তাদের হত্যার বিচার প্রতিফলিত হয়েছে। এটি গোটা জাতির জন্য একটি শিক্ষা— যেন ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্ট শাসন কায়েম করতে না পারে। আমরা নিজেরাও যেন ভুল না করি।

শহীদ শাহরিকদের অবদান স্মরণ করে আবিদুল বলেন, শাহরিক শুধু মিরকাদিম পৌরসভার নয়, গোটা বাংলাদেশের গর্ব। রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে জীবন বিলিয়ে দেওয়া এই শহীদদের তরুণ প্রজন্ম যুগ যুগ ধরে মনে রাখবে। সেই স্পৃহা নিয়েই আমরা সামনে এগিয়ে যাব।

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের পতন চূড়ান্ত। তারা যতই মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করুক— এ দেশে তাদের আর রাজনৈতিক উত্থানের সুযোগ নেই। বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলেও জনগণ তা প্রত্যাখ্যান করবে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে ছাত্রদলের এ নেতা বলেন, নির্বাচন সময়মতো ফেব্রুয়ারি মাসেই হবে। আমরা নির্বাচনমুখী দল। ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছি। গণঅভ্যুত্থানের ভিত্তিও ছিল এই ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম।

এ সময় উপস্থিত ছিলেন— মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন আহম্মেদ, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান, ১ নম্বর ওয়ার্ডে বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খাকান হোসেন, শহীদ মানিক মিয়া চৌধুরীর বাবা মো. আনিছ চৌধুরী, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আদর, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. হৃদয়, মুন্সীগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক রোমান হোসেন, সরকারি হরগঙ্গা কলেজ যুব রেডক্রিসেন্টের দলনেতা সাজ্জাদ হোসেন আপন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X