আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

৫২ বছর পর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন শামসুদ্দিন আহমদ চৌধুরী

শামসুদ্দিন আহমদ চৌধুরী
শামসুদ্দিন আহমদ চৌধুরী

স্বাধীনতার ৫২ বছর পর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের বাসিন্দা শামসুদ্দিন আহমদ চৌধুরী। গত বৃহস্পতিবার বাংলাদেশ গেজেটের ৭৪৬২ নম্বরে শামসুদ্দিন আহমদ চৌধুরীর নাম প্রকাশিত হয়।

বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ চৌধুরী উপজেলার চাতরী ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ১৯৪৭ সালে চাতরী ইউনিয়নের জন্মগ্রহণ করেন তিনি। ২৪ বছর বয়সে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মাতৃভূমি রক্ষায় মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং সহপাঠীদের সঙ্গে অংশ নেন বিভিন্ন অপারেশনেও।

স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি। কিন্তু এতদিন সেই স্বীকৃতি ছিল অধরা। অবশেষে সেই গেজেটের কপি হাতে পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ চৌধুরী ও তার পরিবার। এতে খুশি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ চৌধুরীসহ পরিবারের সদস্য ও তার সতীর্থ বীর মুক্তিযোদ্ধারা।

গত ১৫ জুন বাংলাদেশ গেজেটের ৭৪৬২ নম্বরে চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়নের বাসিন্দা শামসুদ্দিন আহমদ চৌধুরীসহ ৭৯ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশিত হয়। এরমধ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩১ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশিত হয়। বর্তমানে তার ছেলে আফতাব উদ্দিন চৌধুরী সোহেল চাতরী ইউনিয়নের চেয়ারম্যান।

গেজেটের কপি হাতে পেয়ে বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ চৌধুরীর পুত্র ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, যুদ্ধের ৫২ বছর পর আমার বাবার এই স্বীকৃতিতে আমাদের পরিবারের মুখ উজ্জ্বল হলো। বাবার যুদ্ধে যাওয়ার গল্পটা মা ও বাবার মুখ থেকে শুনতাম প্রায় সময়ে।

আনোয়ারা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে ক্ষমতার মসনদে স্বাধীনতাবিরোধী অপশক্তিরা থাকার কারণে আনোয়ারার অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম বাদ পড়েছিল। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় আসায় এসব মুক্তিযোদ্ধাদের নতুনভাবে স্বীকৃতির সুযোগ করে দেন। এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১০

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১১

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১২

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৩

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৪

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৫

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৬

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৭

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৮

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৯

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

২০
X