কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০২:০৩ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের সঙ্গে যুদ্ধের ঝুঁকি এখনো রয়ে গেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

দুই দেশের পতাকা ও মানচিত্র। ছবি: সংগৃহীত
দুই দেশের পতাকা ও মানচিত্র। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের সঙ্গে আরেকটি যুদ্ধের আশঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে তিনি বলেন, দীর্ঘ দশক ধরে চলে আসা প্রক্সি সংঘাত এখনো অব্যাহত আছে এবং সাম্প্রতিক বছরগুলোতে তা আরও তীব্র হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আসিফ দাবি করেন, ১৯৮০-এর দশকে যে প্রক্সি যুদ্ধ শুরু হয়েছিল, তা এখন আধুনিক যুদ্ধের অংশে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে লাহোর ও রাওয়ালপিন্ডিতে ঘটে যাওয়া বিস্ফোরণগুলোকেও তিনি এই উত্তেজনার প্রভাব হিসেবে বর্ণনা করেন।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, মে মাসে দুই দেশের মধ্যে সংঘাতের পর পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সেই সময় আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছিল, এখনো ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি।

তিনি দাবি করেন, ওই সংঘাতে পাকিস্তানের প্রতিরক্ষামূলক সক্ষমতাকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিয়েছে এবং যুক্তরাষ্ট্রই বড় ধরনের উত্তেজনা প্রশমনে ভূমিকা রেখেছে।

মে মাসের সংঘাত নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার এবং ভারতের একটি এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি করা হয়েছে। এছাড়া পাকিস্তান প্রতিশোধমূলক হামলায় ভারতের অন্তত ২০টির বেশি সামরিক স্থাপনায় লক্ষ্যভেদ করেছে বলে দাবি করা হয়েছে।

তবে এসব দাবি নিয়ে ভারতের পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যা রয়েছে। এছাড়া স্বাধীন কোনো আন্তর্জাতিক সংস্থা এ দাবিগুলো এখনো যাচাই করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১১

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১২

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৩

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৪

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৫

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৬

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৭

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৮

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৯

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

২০
X