লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে : এ্যানি

লক্ষ্মীপুর শহরের টাউন হল অডিটরিয়ামে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
লক্ষ্মীপুর শহরের টাউন হল অডিটরিয়ামে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের টাউন হল অডিটরিয়ামে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে প্রয়োজন সামাজিক আন্দোলন। আমার একার পক্ষে সম্ভব হবে না। আমি নির্বাচিত প্রতিনিধি হলেও একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। যে যেখানে থাকি সবাইকে মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। কারণ এ মাদকের সঙ্গে সন্ত্রাস জড়িত, চুরি, ডাকাতি, রাহাজানি জড়িত। যারা মাদক সেবন করে, মাদককারবারে জড়িত তাদের হুঁশ-জ্ঞান থাকে না। তারা সমাজে অপকর্ম করে।

তিনি আরও বলেন, আমরা এখন মাদক নির্মূলে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছি। এখানে আমাদের শিক্ষার্থী যারা আছেন তাদের নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের নেতৃত্বে তাদের নিয়ে আমরা এগিয়ে যাব।

অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি মো. ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ।

মো. কামরুল হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক মাঈন উদ্দিন পাঠান, মুনসুর আহমেদ, মঞ্জুরুল হাসান। এতে জেলার বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষায় শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১০

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১১

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১২

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৩

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৪

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৫

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৬

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৭

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৮

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৯

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

২০
X