সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

থানায় দুই ভাইকে পিটিয়ে প্রত্যাহার হলেন সেই ওসি

দেবপ্রিয় দাশ। ছবি : সংগৃহীত
দেবপ্রিয় দাশ। ছবি : সংগৃহীত

নোয়াখালীর চরজব্বার থানায় দুই ভাইকে নির্যাতন করার অভিযোগে সুবর্ণচর চরজব্বর থানার ওসি দেবপ্রিয় দাসকে পুলিশ লাইনে বদলি করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে দেবপ্রিয় দাসকে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করার বিষয়টি জানানো হয়। এর আগে, গত শনিবার ৯ সেপ্টেম্বর দুপুরের দিকে হাঁস নিয়ে বিরোধের জের ধরে ওসি তার কক্ষে দুই ভাইকে নির্যাতন করেন বলে অভিযোগ করে ভুক্তভোগী।

নির্যাতনের শিকার মো. পারভেজ (২৪) উপজেলার চরজুবলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর কচ্ছপিয়া গ্রামের মো. সেলিমের ছেলে। তিনি ওই ওয়ার্ডে যুবলীগের সভাপতি পদপ্রার্থী। মো. হৃদয় (২০) যুবলীগ নেতা পারভেজের চাচাতো ভাই। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী।

ভুক্তভোগী পারভেজ অভিযোগ করে বলেন, গত শুক্রবার ধানক্ষেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে তার চাচা আবু জাফরের সঙ্গে প্রতিবেশী ইমাম উদ্দিনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলের দিকে চর জব্বর থানার একদল পুলিশ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে আমাকে এবং আমার চাচাতো ভাই হৃদয়কে আরেক স্থান থেকে ধরে নিয়ে যায়। পরে শুক্রবার ও শনিবার সারা দিন থানার হাজতে আটকে রাখে। শনিবার বিকেলের দিকে স্থানীয় ইউপি সদস্য থানায় গিয়ে টাকা-পয়সা দিয়ে আমাদের থানাহাজত থেকে বের করে নিয়ে আসেন।

পারভেজ আরও বলেন, শনিবার দুপুর সোয়া ১টার দিকে থানার ওসি দেবপ্রিয় দাশ তার কক্ষে দুই ভাইকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। আমার শরীরে এখনো মারের দাগ আছে।

তবে চরজব্বর থানার সাবেক ওসি দেবপ্রিয় দাশ অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, অভিযোগ পুরোপুরি মিথ্যা।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, দুই ভাইকে নির্যাতনের অভিযোগের সাথে এ বদলির কোনো যোগসূত্র নেই। এটা নিয়মিত বদলির অংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাগআউট থেকেই আনচেলত্তির প্রিয় জিনিস চুরি! ‘চোর’ দলেরই একাধিক ফুটবলার

একাত্তরের মতো জুলাইকে বিক্রি করতে দেব না: হুইপ নিজান

কাতারে জব্দ থাকা অর্থ কোথায় ব্যয় হবে, জানাল ইরান

নিজ দলের এমপির বক্তব্য ‘প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির

কাঁদলেন ও কাঁদালেন আনোয়ারা

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

১০

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

১২

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করল ইরান

১৩

ভারত থেকে খামেনির জানাজায় যোগ দিতে যাচ্ছেন যারা

১৪

আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি

১৫

বিআরটিসি বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১

১৬

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

১৭

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

১৮

‘রাজনীতিও শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই’

১৯

আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

২০
X