কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু অধিকার অগ্রাধিকার দেওয়ার দাবিতে সংলাপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু অধিকারের বিষয়গুলো অগ্রাধিকার দেওয়ার দাবিতে খুলনা বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত। কোয়ালিশন ফর এডভ্যান্সিং ইক্যুয়ালিটি অ্যান্ড জাস্টিস-এর পক্ষে ওয়াটারএইড বাংলাদেশ এবং সহযোগী সংস্থা রূপান্তর সংলাপটি আয়োজন করে।

রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে বক্তারা অভিযোগ করেন, নারী ও শিশুরা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হলেও নির্বাচনী প্রতিশ্রুতিতে তাদের প্রয়োজনীয়তা যথাযথভাবে প্রতিফলিত হয় না। প্রাথমিক শিক্ষা, মাতৃস্বাস্থ্য ও শিশুমৃত্যু হ্রাসে অগ্রগতি থাকলেও সহিংসতা, বাল্যবিয়ে, শিশুশ্রম, মানসম্মত শিক্ষার অভাব, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, জলবায়ু প্রভাব ও ওয়াশ সেবায় বৈষম্য এখনো বড় চ্যালেঞ্জ।

সংলাপে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি, প্রান্তিক ও দুর্যোগপ্রবণ এলাকায় সমতাভিত্তিক শিক্ষাসেবা, শিশুদের ডিজিটাল নিরাপত্তা এবং লিঙ্গ-সংবেদনশীল শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড গভর্নেন্স স্পেশালিস্ট রঞ্জন ঘোষ কোয়ালিশনের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

স্বাস্থ্য ও পুষ্টিকে ভবিষ্যৎ বিনিয়োগ হিসেবে আখ্যা দিয়ে অংশগ্রহণকারীরা কিশোরী মেয়েদের পুষ্টি, প্রজনন ও মানসিক স্বাস্থ্যসেবা, কমিউনিটি ক্লিনিক উন্নয়ন এবং ভুক্তভোগী-কেন্দ্রিক সুরক্ষা সেবার জোরদারের আহ্বান জানান। পাশাপাশি জলবায়ু-সহনশীল ওয়াশ, বর্জ্য ব্যবস্থাপনা, উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষা ও উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনের প্রস্তাবও আসে।

রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন বলেন, ‘ইশতেহারে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন দুর্বল। ভোটারের দৃষ্টিতে নীতি গ্রহণ জরুরি, যাতে কাউকে পেছনে ফেলা না হয়।’

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট-এর প্রতিনিধি অ্যাডভোকেট ফাতেমা খন্দকার রিমা বলেন, ‘নারী-শিশু সুরক্ষা, বাল্যবিয়ে ও নারী পাচারসহ নানা বিষয়ে আইন থাকলেও প্রয়োগ দুর্বল। নতুন প্রতিশ্রুতির চেয়ে জবাবদিহি ও বাস্তবায়ন এখন বেশি গুরুত্বপূর্ণ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X