মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশের মানুষের বিপদে বেগম খালেদা জিয়া সবসময় পাশে দাঁড়িয়েছেন : মিনু

রাজশাহী মহানগরীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিনু। ছবি : কালবেলা
রাজশাহী মহানগরীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিনু। ছবি : কালবেলা

রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘আমাদের প্রিয় দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন, আপসহীন নেত্রী এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের বিপদে-আপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন। তিনি দেশের মানুষকে খুব ভালোবাসেন। তাই এ দেশ ও দেশের মানুষকে ছেড়ে কখনোই যাননি। এখন তিনি অসুস্থ। সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশের মানুষহ বিশ্বের মুসলমানরা দোয়া করছেন।’

রোববার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর ২০ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি বলেন, সব আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়া দেশবাসীকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিলেন। তিনি কখনোই আপস করেননি। সেই প্রিয় দেশনেত্রী এখন কঠিন সময় পার করছেন। ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতনে খালেদা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে নির্যাতন করে বিদেশে পাঠানোর চেষ্টা করা হলেও তিনি কখনই দেশ ছেড়ে যাননি। আল্লাহ বেগম জিয়াকে সুস্থতা দান করুন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আপনারা সবাই আমাদের দেশনেত্রীর রোগমুক্তি ও সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।

নগরীর ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লাল্টুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুজ্জামান মিলু, সাধারণ সম্পাদক বজলু জামান মোহন, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি প্রমুখ।

এ ছাড়াও মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নগরের বিভিন্ন এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রত্যেকটি দোয়া মাহফিল থেকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। একাধিক স্থানে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলগুলোতে জননেতা মিজানুর রহমান মিনুসহ মহানগর বিএনপির অন্যান্য নেতারা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X