কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

রুমীর রহস্যজনক মৃত্যু নিয়ে এনসিপি বিবৃতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমীর রহস্যজনক মৃত্যু নিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘জান্নাত আরা রুমিকে আওয়ামী সন্ত্রাসীদের হত্যা ও ধর্ষণের হুমকির পর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্যাসিবাদবিরোধী এই যোদ্ধার রহস্যজন্যক মৃত্যুতে এনসিপি গভীর শোক এবং উদ্বেগ প্রকাশ করছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

‘মৃত্যুর আগে দীর্ঘ সময় ধরে তিনি আওয়ামী সন্ত্রাসীদের পরিচালিত সংঘবদ্ধ সাইবার বুলিং, প্রকাশ্য প্রাণনাশের হুমকি ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন। এই হুমকিদাতা আওয়ামী সন্ত্রাসীদের নাম, মোবাইল নম্বর ও প্রমাণাদি এক মাস আগে বিগত ১৩ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হলেও রহস্যজনকভাবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।’

‘এ অবস্থায় এনসিপি মনে করে, আওয়ামী সন্ত্রাসীদের লাগাতার হুমকি ও সহিংস মানসিক চাপই জান্নাত আরা রুমীর মৃত্যুর পেছনে প্রধান ভূমিকা রেখেছে। একজন সাহসী নারী রাজনৈতিক কর্মীকে পরিকল্পিতভাবে আতঙ্কিত, একঘরে ও বিপর্যস্ত করে তোলার এই পদ্ধতি আওয়ামী সন্ত্রাসী রাজনীতিরই ধারাবাহিক বহিঃপ্রকাশ।’

‘জাতীয় নাগরিক পার্টি এই মৃত্যুর জন্য আওয়ামী সন্ত্রাসীদের নৈতিক ও রাজনৈতিক দায়ের কথা স্পষ্টভাবে তুলে ধরছে এবং অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, দায়ী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘জান্নাত আরা রুমীর মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতা ও বিরোধী রাজনীতির ওপর আওয়ামী সন্ত্রাসের আরেকটি নির্মম অধ্যায়।’

‘আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহযোদ্ধাদের এই শোক সইবার শক্তি দান করুন, আমিন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১১

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১২

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৪

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৫

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৬

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৭

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৮

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৯

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

২০
X