লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে দোকান নিয়ে ৩ ভাইয়ের ‘লঙ্কাকাণ্ড’

দোকান ভাড়া দ্বন্দ্বে মারামারি করছেন আপন তিন ভাই। ছবি : কালবেলা
দোকান ভাড়া দ্বন্দ্বে মারামারি করছেন আপন তিন ভাই। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরে ভাড়া দেওয়া দোকান নিয়ে আপন তিন ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন।

সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ি বাজারে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দা, হাতুড়ি ও লাঠিসোঁঠা জব্দ করেছে বাজার পরিচালনা কমিটি।

আহতরা হলেন, সৌদি প্রবাসী মমিন উল্যা, তার স্ত্রী সুমি বেগম, ভাগিনা মো. ইউছুফ ও শ্যালক কামরুল হাসান সুমন। অপরপক্ষের হাবিব উল্যা, হেদায়েত উল্যা, ইব্রাহিম ও রিয়াজ। তাদের ছাড়াতে গিয়ে মিয়ারবেড়ি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেনও আহত হয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

বাজার পরিচালনা কমিটি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ২০১৩ সালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি লিজ নিয়ে প্রবাসী মমিন মিয়ারবেড়ি বাজারে পূর্ব পাশে দুটি দোকান নির্মাণ করেন। দোকানগুলো তার ভাই হেদায়েত ও হাবিব ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। কিন্তু তাকে ভাড়ার টাকা দিচ্ছিলেন না। ভাড়ার টাকা চাইলে তাকে মারধরের হুমকি দেয়। এতে সকালে প্রবাসী মমিন দোকানগুলোতে তালা লাগিয়ে দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে বাজার পরিচালনা কমিটি এসে দোকানের তালা খুলে দেয়। পরে বৈঠকে বসে ঘটনার সমাধান করা হবে বলে জানান বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন। এর কিছুক্ষণ পরই মারামারিতে জড়িয়ে পড়ে তিন ভাই ও তাদের স্বজনরা। উভয়পক্ষের এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথিতে আটজন আহত হন। তাদের ছাড়াতে গিয়ে বাজার কমিটির নেতা মনির আহত হন। মারামারিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র জব্দ করে বাজার পরিচালনা কমিটি।

বাজার পরিচালনা কমিটির সভাপতি মনির হোসেন বলেন, ধারালো অস্ত্রগুলো জব্দ করে আমার অফিসে রাখা হয়েছে। তাদের ছাড়াতে গিয়ে আমিও আহত হয়েছি। মারামারির ঘটনায় বিকেলে ভবানীগঞ্জ ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি সাইফুল হাসান রনি বৈঠক ডেকেছেন। বৈঠকে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, প্রবাসী মমিনের থেকে ঘটনা শুনেছি। সেখানে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১০

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১১

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১২

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৩

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৪

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৫

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৬

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৭

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৮

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

২০
X