মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০২:৪৯ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরকে ডেকে হাত কেটে নিলো দুর্বৃত্তরা

মাদারীপুর সদর হাসপাতাল। ছবি : সংগৃহীত
মাদারীপুর সদর হাসপাতাল। ছবি : সংগৃহীত

মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় মোবাইল ফোনে ডেকে নিয়ে সাইফুল বেপারী (১৫) নামে এক কিশোরকে কুপিয়ে বাম হাত কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রোববার (১৮ জুন) রাতে কুকরাইল এলাকার পুকুর পারে ঘটনা ঘটে। এ সময় ফয়সাল বেপারী নামের আরেক যুবক ওই কিশোরকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে জখম তারা।

জানা গেছে, আহত সাইফুল ছয়না এলাকার দুলাল ফকিরের ছেলে। সাইফুল ও ফয়সাল বেপারীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা পঙ্গ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা দিকে মোবাইল ফোনে কল পেয়ে ঘর থেকে বের হয়ে যান সাইফুল। বাসায় না ফেরায় পরে পরিবারের সবাই বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে পুকুর পাড়ে সাইফুল ও ফয়সালকে রক্তাক্ত ও সাইফুলের হাত ক্ষতবিক্ষত দেখতে পায় স্থানীয়রা। পরে তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তাদের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায় মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক।

আহত সাইফুল ইসলামের বোন ফারজানা আক্তার বলেন, আমার আর কোনো ভাই নেই। আমরা গরিব মানুষ। বাবা আর ও ভাই মিলে আমাদের সংসার চালায়। আমার ভাইয়ের হাত কেটে বিচ্ছিন্ন করে ফেলেছে। আমার ভাই আর কাজ করতে পারবে না। ওরা ভাইয়ের জীবনটা নষ্ট করে দিলো। ভাই এখন কী করে খাবে আর কিভাবে চলবে? যারা আমার ভাইয়ের এই অবস্থা করেছে আমি তাদের বিচার চাই।

এদিকে আহত ফয়সালের ভাই রাসেল বলেন, আমার ভাইয়ের সঙ্গে কারো কোনো বিরোধ নেই। সে কাজ করে খায়। সে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছে। এই হামলা তাদের পরিকল্পিত হামলা। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

মাদারীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো. রিয়াজ মাহমুদ বলেন, এক রোগী হাত বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে এসেছে। আরেকজনের তেমন ভালো না থাকায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি মো.মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১০

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১১

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১২

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৩

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৪

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৫

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৬

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৭

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৯

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

২০
X