কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৩:৩৭ এএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০৮:০২ এএম
অনলাইন সংস্করণ

পিস্তল হাতে বাবু চেয়ারম্যানের ছেলের ছবি ভাইরাল

সাংবাদিক নাদিম হত্যা মামলার দুই নম্বর আসামি ফাহিম ফয়সাল রিফাত। পুরোনো ছবি
সাংবাদিক নাদিম হত্যা মামলার দুই নম্বর আসামি ফাহিম ফয়সাল রিফাত। পুরোনো ছবি

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার দুই নম্বর আসামি ফাহিম ফয়সাল রিফাতের (২৩) পিস্তলসহ একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, আকাশি রঙের শার্ট ও কালো রঙের প্যান্ট পরা রিফাতের ডান হাতে পিস্তল ধরা। যদিও ছবিটি আগের।

রিফাত আলোচিত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এলাকাবাসী বলছে, বাবার মতো রিফাত নিজেও একটি বাহিনী তৈরি করেছিলেন। যারা মাদক, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ইভটিজিংসহ নানা অপকর্মে জড়িত।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। এখনো তাকে গ্রেপ্তার করা যায়নি। গ্রেপ্তার হলে অস্ত্রের বিষয়ে জানা যাবে। যদি অস্ত্র পাওয়া যায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত ১৪ জুন রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনা ঘটে। ১৫ জুন বেলা ১১টার দিকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে মারা যান তিনি। এ ঘটনায় ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১০

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১১

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৩

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৪

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X