গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বাবাকে মারতে খুনি ভাড়া করল ছেলে, অতঃপর...

গোপালগঞ্জ জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
গোপালগঞ্জ জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

গোপলগঞ্জের কোটালীপাড়ায় ব্যবসায়ী বাবাকে হত্যা করার জন্য টাকার বিনিময় খুনি ভাড়া করে উজ্জল দাস নামের এক যুবক। তবে হত্যা পরিকল্পনা বাস্তবায়রের আগেই পুলিশের হাতে আটক হয় উজ্জ্বল দাসসহ চার ভাড়াটে খুনি।

বুধবার (৪ অক্টোবর) কোটালীপাড়া উপজেলার ডহরপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, ব্যবসায়ী বিমল দাস (৬০)-কে তার একমাত্র ছেলে উজ্জল দাস (২৯) হত্যার উদ্দেশে একাধিক খুনিকে টাকার বিনিময়ে ভাড়া করেন। পৌর মার্কেটে অ্যাপেক্সের শো-রুমের সামনে বসে ভাড়াটিয়া খুনিদের নিয়ে বাবাকে হত্যা করার পরিকল্পনা করছিল ছেলে উজ্জ্বল দাস। এমসয় গোপন খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছেলে উজ্জল দাসসহ ভাড়াটিয়া খুনি রিয়াজুল খন্দকারের ছেলে ফিরোজ খন্দকার (২৭) নিখিল দাসের ছেলে সুজন দাস (২৫) ও সোহরাব হাওলাদারের ছেলে রমজান হাওলাদারকে আটক করে। এ সময় ১২ থেকে ১৩ জন আসামি দৌড়ে পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, ছেলে উজ্জল দাস তার বাবাকে হত্যার জন্য গত ১৮ সেপ্টেম্বর রাতে একই বাহিনী দিয়ে ঘুমন্ত অবস্থায় দেশীয় অস্ত্র ফুলকুচি দিয়ে বুকে আঘাত করে। কিন্তু সে যাত্রায় বিমল দাস প্রাণে বেঁচে যান।

এ ব্যাপারে বিমল দাসের ছোট ভাই কালা চাঁদ দাস বাদী হয়ে ১১ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও দুজনকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান জানান, ছেলে উজ্জল দাস বাবা বিমল দাসকে হত্যা করার জন্য ভাড়াটিয়া খুনিদের নিয়ে পরিকল্পনা করার সময় পুলিশ গোপন খবর পেয়ে তাদের আটক করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজার জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

সাত জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন গণবিয়ে, অতিথি ত্রাণমন্ত্রী দুলু

স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে স্বামীর মৃত্যু

জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন : প্রধানমন্ত্রী

১০ বছরের মধ্যে মার্কিন সহায়তা বন্ধ করতে চান নেতানিয়াহু

জুলাই শহীদের জননীর কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

সিলেটে ৫ হাজার কোটি টাকার সড়ক ও ড্রেনেজ প্রকল্প অনুমোদন: বাণিজ্যমন্ত্রী

রাজধানীতে ব্যাপক বৃষ্টির আভাস, বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল নারীর

১০

ঘানায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

১১

জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি, গ্রেপ্তার ২

১২

শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ

১৩

খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে দ্বিতীয় দিনেও তেহরানে ছুটছে মানুষ

১৪

পায়রায় ৩ নম্বর সতর্কতা সংকেত

১৫

জুলাই নিয়ে কটাক্ষ / শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

১৬

ভারত থেকে আসা ১৬ ড্রাম ইউএসপি কেমিকেল জব্দ করল বিজিবি

১৭

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৮

ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে হত্যা মামলা, বিলুপ্ত কমিটি

১৯

খামেনির জানাজায় আসা তীর্থযাত্রীদের জন্য ৫ হাজারের বেশি স্কুল খুলে দিল ইরান

২০
X