ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ১০:১৫ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

টমটমে চড়ে কনের বাড়িতে দুবাই প্রবাসী বর

টমটমে চড়ে বিয়ে করতে আসা বরযাত্রী দেখতে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
টমটমে চড়ে বিয়ে করতে আসা বরযাত্রী দেখতে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে টমটমে চড়ে কনের বাড়িতে এলেন দুবাই প্রবাসী বর। আধুনিক সভ্যতার এ যুগে প্রাচীন আমলের বিবাহ রীতি নজর কেড়েছে উৎসুক জনতার।

শুক্রবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে সামনে-পেছনে ৮০টি মোটরসাইকেল ও ২৫টি মাইক্রোবাসে তিন শতাধিক বরযাত্রী এবং মাঝখানে সুসজ্জিত টমটমে চড়ে বর আসেন কনের বাড়িতে। আধুনিক যুগের বিয়েতে প্রাচীনকালের হারিয়ে যাওয়া চিত্র রাস্তার দুধারে দাঁড়িয়ে থেকে অবলোকন করে স্থানীয় জনতা।

জানা গেছে, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের স্কুল শিক্ষক তৈয়ব আলীর কন্যা তুবা খাতুনের (২০) বিয়ে ঠিক হয় ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহাজাদা মিয়ার দুবাই প্রবাসী ছেলে আশেক আহমেদ নিপুণের।

এদিকে, কনের বাড়িতে পৌঁছামাত্র টমটমে চড়ে বিয়ে করতে আসা বর দেখতে উৎসুক নারী-পুরুষের ঢল নামে।

স্থানীয় ইয়াদুল হক, সাইফুর রহমান ও রহিম সাধু জানান, অনেক দিন পর প্রাচীনকালের হারিয়ে যাওয়া চিত্র দেখতে পেয়ে খুবই ভালো লাগল। গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যের ছোয়ায় আধুনিক বিয়ের আয়োজন করায় বরপক্ষকে অশেষ ধন্যবাদ।

বরের ফুফাত ভাই শামিম পারভেজ জানান, আধুনিক যুগের বিয়েতে প্রাচীনতার ছোয়া লাগাতে সুদুর রংপুর থেকে ২০ হাজার টাকায় ভাড়া করা হয়েছে সুসজ্জিত টমটম।

বরের ভগ্নিপতি আমিনুল জানান, আমার শ্যালক (বর) খুবই সৌখিন মনের মানুষ। তার ইচ্ছাতেই বরের যাতায়াতের জন্য টমটমের ব্যবস্থা করা হয়েছে।

কনের চাচা নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা বলেন, আমার ভাতিজির বিয়েতে টমটমে চড়ে বর এসেছেন বিয়ে করতে। বিষয়টি বিয়ে বাড়ি উপস্থিত সকল আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজনকে মুগ্ধ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

১০

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

১২

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

১৩

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

১৪

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

১৫

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

১৬

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

১৭

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

১৮

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

১৯

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

২০
X