পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৪:০২ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকা আমাদের শক্তি না, আমাদের শক্তি জনগণ : বাণিজ্যমন্ত্রী

রংপুরের পীরগাছায় মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি : কালবেলা
রংপুরের পীরগাছায় মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি : কালবেলা

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমেরিকা আমাদের শক্তি না, আমাদের শক্তি জনগণ। জনগণ আমাদের সাথে আছে, তাই আমাদের কোনো ভয় নেই।

শনিবার (৭ অক্টোবর) দুপুরে বাণিজ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা রংপুরের পীরগাছায় আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার ১৪ বছর ৮ মাস ধরে ক্ষমতায় রয়েছে। এই সময়ে দেশে যত উন্নয়ন হয়েছে তা অন্য কোনো সরকারের আমলে হয়নি। কোনো রাস্তা-ঘাট কাঁচা নেই। স্কুল ও কলেজগুলোতে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। দেশকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসা হয়েছে। নতুন নতুন ভবন নির্মাণ করা হয়েছে। বড় বড় মেগা প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে। মানুষের জীবনমানের উন্নয়ন করেছে এই সরকার। যার ফলে সারা বিশ্বের কাছে বাংলাদেশ আজ একটি উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ থাকলে আগামীতে এই দেশ উন্নত দেশের মর্যাদায় শামিল হবে।

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকারের এই উন্নয়নের ফিরিস্তি বিভিন্ন হাট-বাজার, রাস্তার মোড়ে ব্যানার, ফেস্টুন, লিফলেটের মাধ্যমে তুলে ধরে জনগণকে মনে করিয়ে দিতে হবে। আর ঘরে বসে থাকার সময় নাই। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজ থেকেই মাঠে নেমে পড়ুন। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) সংসদীয় আসন আমরা আবারও শেখ হাসিনাকে উপহার দিতে চাই।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি তসলিম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াসিমুল বারী সিমু, জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, সহসভাপতি জাহাঙ্গীর আলম জালাল, সাংগঠনিক সম্পাদক আরিফুল হক লিটন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদ হোসেন, যুবলীগ নেতা নাহিদ হোসেন লিটন, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান অভিসহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১০

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১১

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১২

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৪

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৫

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৬

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৭

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৮

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৯

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

২০
X