রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২১ জুন ২০২৩, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী সিটি নির্বাচন

বিএনপির ভোটে না এসে ভুল করেছে : লিটন

কথা বলছেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি : কালবেলা
কথা বলছেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি : কালবেলা

বিএনপির ভোটে না এসে ভুল করেছে বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

তিনি বলেন, বিএনপির ভোটে আসলে তারা নিজেদের অবস্থান জানতে পারত। আমরা জানতে পারতাম এমনকি পুরো জাতি জানতে পারত। তারা সিটির ভোটে না এসে অবশ্যই ভুল করেছে।

বুধবার (২১ জুন) সকাল সোয়া ৯টার দিকে রাজশাহী শহরের স্যাটেলাইট টাউন হাইস্কুল ভোটকেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেন এই মেয়র প্রার্থী।

এক প্রশ্নের জবাবে লিটন বলেন, অলমোস্ট সবগুলো ওয়ার্ডে বিএনপি-জামায়াতের কাউন্সিলর প্রার্থী রয়েছে। জামায়াত ১০ থেকে ১১টি ওয়ার্ড এবং বিএনপির প্রায় ১৬টি ওয়ার্ডে তাদের কাউন্সিলর প্রার্থী দিয়েছে। এসব কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা মেয়র পদে কাকে ভোট দিবে তা বলা মুশকিল। রাজশাহীর উন্নয়নের স্বার্থে তাদের অনেকেই আমাকেও ভোট দিতে পারে।

নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়ে খায়রুজ্জামান লিটন বলেন, ৬০ শতাংশ ভোটের আশপাশে কাস্ট হবে। কিছু কেন্দ্রে ইভিএমের সমস্যা দেখা দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জাকের পার্টির এ কে এম আনোয়ার হোসেন ও জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন। এ ছাড়া ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সিটিতে ভোটার আছেন ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে নতুন ৩০ হাজার ১৫৭ জন ভোটার এবার প্রথমবারের মতো এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম ভোট বর্জন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১০

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১১

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১২

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

১৩

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

১৪

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

১৬

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

১৭

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১৮

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১৯

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

২০
X