আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জমির বিরোধে চেয়ারম্যান, মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের অবস্থান। ছবি : কালবেলা
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের অবস্থান। ছবি : কালবেলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের শঙ্খমহল গ্রামে জলসুখা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু ও ইউপি সদস্য আলাউদ্দিন মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক তারিকুল হাসান হিমনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজন হলেন মারুফ মিয়া, দুলু, সজিব, ফজল, করুনা বিবি, মুহিত, ফয়সল, রাসেল, ময়না মিয়া। তারা বানিয়াচং ও জেলা শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু ও ইউপি সদস্য আলাউদ্দিন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। শনিবার সকালে জলসুখা বাজারে বিষয়টি নিয়ে ফয়েজ আহমেদ খেলু ও আলাউদ্দিন মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে উভয়পক্ষের লোকজন বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের এক সদস্য আহত হন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ কালবেলাকে বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে তাদের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেননি।’

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

মালয়েশিয়ায় প্রফেসর স্থপতি রফিক আজমের পঞ্চম একক স্থাপত্য প্রদর্শনী এবং আন্তর্জাতিক গ্রন্থ উন্মোচন

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

১০

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

১১

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

১২

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

১৩

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

১৪

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১৫

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১৬

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১৭

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১৮

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

১৯

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

২০
X