সোনারগাঁ (নারায়নগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবাজারের আগুনে পোড়া কাপড়ে নারায়ণগঞ্জে পূজামণ্ডপ

আগুনে পোড়া কাপড়ে সাজানো হয়েছে নারায়ণগঞ্জের সাহাপাড়া পূজামণ্ডপ। ছবি : কালবেলা
আগুনে পোড়া কাপড়ে সাজানো হয়েছে নারায়ণগঞ্জের সাহাপাড়া পূজামণ্ডপ। ছবি : কালবেলা

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে নারায়ণগঞ্জে ভিন্নধর্মী এক পূজামণ্ডপ তৈরি করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানীর বঙ্গবাজারের আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন শাড়ি-কাপড় দিয়ে দুর্গাপূজার মণ্ডপ সাজানো হয়েছে।

নারায়ণগঞ্জের সাহাপাড়া পূজামণ্ডপে তৈরি করা হয়েছে ভিন্নধর্মী এই শিল্প।

পূজা উদযাপন কমিটি বলছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করতেই এ উদ্যোগ নিয়েছেন তারা। এই সজ্জার জন্য তিন লাখ টাকার পোড়া কাপড় কিনেছেন তারা।

আয়োজকরা বলছেন, অশুভ শক্তির বিনাশ আর জগতের শান্তি প্রতিষ্ঠায় এ বছর জেলার ২২৪টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব।

শিল্পী রোহান খান ফরহাদ তার সহযোগীদের নিয়ে পুরো মণ্ডপ সাজিয়েছেন। সাজসজ্জায় ৩০০-এর বেশি শাড়ি ব্যবহার করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। আয়োজকরা সচেতনভাবে পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক পণ্য ব্যবহারে নিরুৎসাহিত করেছেন। গত বছর পাটজাত বিভিন্ন সামগ্রী ব্যবহার করে সাজানো হয়েছিল এই মণ্ডপ।

লক্ষী নারায়ণ আখড়ার পুরোহিত দীপঙ্কর চক্রবর্তী বলেন, এবার দেবী দুর্গার আগমন ও প্রস্থান দুটোই হবে ঘোড়ায় চড়ে। দেবী দুর্গার কাছে প্রার্থনা থাকবে তিনি যেন দেশ ও পৃথিবীর সকল মানুষের জীবনে শান্তি বয়ে আনে।

নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি পরিতোষ সাহা বলেন, অশুভ শক্তির বিনাশ আর জগতের শান্তি প্রতিষ্ঠা হবে এই বিশ্বাসে এ বছর নারায়ণগঞ্জে ২২৪টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, দুর্গাপূজাকে ঘিরে নারায়ণগঞ্জে তিন স্থরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা মাধ্যমে মনিটরিংসহ বিশৃঙ্খলা এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X