কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যা

গাজীপুরে বাঙালগাছ এলাকায় দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ছবি : কালবেলা
গাজীপুরে বাঙালগাছ এলাকায় দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ছবি : কালবেলা

গাজীপুর সিটি করপোরেশনের বাঙালগাছ এলাকায় দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের স্বজনদের দাবি, পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তারা নিহত হয়েছেন। তবে পুলিশ বলছে, নিহতদের নামে ছিনতাইয়ের মামলা রয়েছে। কী কারণে, কারা তাদের হত্যা করেছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার মহিষকুরা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. শফিকুল ইসলাম (৩২) ও তার ভাই মো. শুক্কুর আলী (২৫)। তারা গাজীপুর মহানগরীর বাঙালগাছ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের স্বজনরা জানায়, শফিকুল ইসলাম বলাকা বাসের হেলপার ও শুকুর আলী অটোরিকশা চালাতেন। বিকেলে বাসা থেকে তারা বড়শি দিয়ে মাছ ধরতে যান। সেখান থেকে ফেরার পথে বাঙালগাছ এলাকায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাদের লাঠিসোটা নিয়ে হামলা করে। একপর্যায়ে তাদের মারধরে ঘটনাস্থলে শফিকুল ও তার ভাই শুকুর আলী নিহত হন। এ ঘটনায় দায়ীদের বিচার দাবি করেন নিহতদের স্বজনরা।

এ ব্যাপারে নিহত শফিকুলের স্ত্রী সুমাইয়া বলেন, ‌‘আমার স্বামী শফিকুল ইসলাম বলাকা বাসের হেলপার ছিল। বিকেলে বাসা থেকে বড়শি দিয়ে মাছ ধরতে যান তিনি। রাসেল নামে একজন এসে খবর দেয় আমার স্বামী মারামারি করতাছে। খবর পেয়ে এসে দেখি আমার স্বামী ও দেবরকে মেরে ফেলেছে। আমার স্বামীর সঙ্গে কাঠের দোকানদার হিমেল ও তার ভাই সুমনের টাকা-পয়সা নিয়ে ঝামেলা ছিল। কয়দিন আগে তাদের সঙ্গে মারামারি করছে।’

মারধরে দুই ভাই নিহতের খবরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আলামত সংগ্রহসহ ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ, সিআইডি ও পিবিআই।

সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। সেখান থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়।’

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু তোরাব মো. শামছুর রহমান বলেন, ‘নিহতদের নামে ছিনতাইয়ের মামলা রয়েছে। কয়েকদিন আগে তারা জেল থেকে ছাড়া পেয়েছেন। আর্থিক লেনদেন নাকি পূর্ব বিরোধের জের ধরে এই জোড়া হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে দোষীদের গ্রেপ্তারসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, প্রকাশ্য রাস্তায় একসঙ্গে দুই ভাই নিহতের খবরে ঘটনাস্থল ও হাসপাতালের মর্গে ভিড় করছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

১০

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

১১

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

১২

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

১৩

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

১৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

১৭

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

১৮

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

১৯

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

২০
X