আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আমতলীতে দুই সপ্তাহ ধরে দলিল লেখকদের কর্মবিরতি

সেরেস্তায় অলস সময় কাটাচ্ছেন এক দলিল লেখক। ছবি : কালবেলা
সেরেস্তায় অলস সময় কাটাচ্ছেন এক দলিল লেখক। ছবি : কালবেলা

দলিল লেখকদের দলিলে পরিচিতি থাকার শর্ত জুড়ে দেওয়ায় আমতলীতে গত ১৪ দিন ধরে দলিল লেখক সমিতি দলিল লেখা কার্যক্রম বন্ধ রেখেছে। উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মশিউর রহমান কাওসারের এমন শর্তে দলিল লেখকরা এ সিদ্ধান্ত নিয়েছেন। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এ শর্ত বাতিল করে দলিল লেখা কার্যক্রম দ্রুত শুরুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, গত ৬ অক্টোবর আমতলী উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মশিউর রহমান কাওসার দলিল লেখকদের দলিলে পরিচিতি থাকার শর্ত জুড়ে দেন এবং দলিল লেখকরা দলিলে পরিচিতি না থাকলে তিনি দলিল সম্পাদন করবেন না বলে ঘোষণা দেন। এতে ক্ষুব্ধ হয় আমতলী উপজেলার দলিল লেখকরা। পরে তারা গত ৮ অক্টোরব থেকে দলিল লেখা কার্যক্রম বন্ধ রেখেছেন। তাদের অভিযোগ, সাব-রেজিস্ট্রার অনৈতিকভাবে তাদের ওপর এমন শর্ত জুড়ে দিয়েছেন। এতে গত ১৪ দিনে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। দলিল কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত এমন শর্ত বাতিল করে দলিল কার্যক্রম শুরুর দাবি জানিয়েছে দলিল লেখক ও ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার দলিল লেখকদের সেরেস্তা ঘুরে জানা গেছে, দলিল লেখকরা দলিল লেখা বন্ধ রেখে অলস সময় পার করছেন।

আমতলী সাব-রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই সপ্তাহে কোনো দলিল কার্যক্রম সম্পাদন হইনি। আমতলী উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবুল বলেন, সাব-রেজিস্ট্রার দলিলে দলিল লেখকদের পরিচিতি থাকার শর্ত জুড়ে দিয়েছেন। এ শর্ত আমরা মানতে পারছি না। ফলে গত দুই সপ্তাহ ধরে দলিল লেখা কার্যক্রম বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত এ শর্ত তুলে না নিবেন ততদিন পর্যন্ত দলিল লেখা কার্যক্রম বন্ধ রাখা হবে।

আমতলী উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মশিউর রহমান কাওসার বলেন, আইনে উল্লেখ আছে দলিলে পরিচিতিকে সাব-রেজিস্ট্রারের পরিচিত হতে হবে। এমন কথাই আমি দলিল লেখকদের বলেছি। কিন্তু এ কথায় কেন তারা দলিল লেখা বন্ধ করেছেন তা আমার জানা নেই।

বরগুনা জেলা রেজিস্ট্রার মো. সিরাজুল করিম বলেন, বিধি অনুসারে সাব-রেজিস্ট্রার দলিল লেখকদের দলিল লেখার কথা বলেছেন। কিন্তু তারা তা না মেনে দলিল লেখা কার্যক্রম বন্ধ রেখেছেন। এটা তাদের খেয়ালিপনা। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X