ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০২:১৮ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণচেষ্টার ভিডিও ফাঁস, প্রশাসন জানে বললেন ছাত্রলীগ কর্মী 

গফরগাঁও কলেজ শাখা ছাত্রলীগ নেতা শুভ এক মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
গফরগাঁও কলেজ শাখা ছাত্রলীগ নেতা শুভ এক মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক কিশোরীকে ধর্ষণচেষ্টা করেন এক ছাত্রলীগ কর্মী। পরে ওই ভিডিও ভাইরাল হয় ফেসবুকে। যদিও ভুক্তভোগী নিজেকে রক্ষা করে সেখান থেকে বেরিয়ে যান। বিষয়টি প্রশাসন জানে বলে দাবি করে ওই যুবক বলছেন, এটি নিয়ে নিউজ করলেও তার কিছু হবে না।

অভিযুক্ত শুভ পৌর শহরের ষোলহাসিয়া এলাকার আতিকের ছেলে এবং গফরগাঁও কলেজ ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

জানা যায়, সম্প্রতি রাকিবুল হাসান আহাদ নামের এক ফেসবুক আইডি থেকে কিশোরীকে ধর্ষণচেষ্টার ভিডিও পোস্ট করা হয়। এ ছাড়া আরও দুটি ভিডিও একই আইডি থেকে ছাড়া হয়। ভিডিওতে শুভকে মদপান ও ইয়াবা সেবন করতে দেখা যায়। মুহূর্তেই এসব ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ধর্ষণচেষ্টার ভিডিওটি নিজের বলে স্বীকার করে শুভ জানান, এটি অনেক দিন আগের। বিষয়টি প্রশাসনের সবাই জানে। নিউজ করলেও কিছুই হবে না। এ ব্যাপারে গফরগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বলেন, ফেসবুকে কোনো ভিডিও ছড়িয়ে পড়েছে কিনা, তা জানা নেই। তবে শুভ ছাত্রলীগের কেউ না।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে শুভর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

১০

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১১

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১২

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৩

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৪

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৫

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৬

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৭

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৮

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৯

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

২০
X