কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে সারবোঝাই ট্রাক উল্টে নিহত ১

মৌলভীবাজারের কুলাউড়ায় সারবোঝাই ট্রাক উল্টে নিহত ১। ছবি : কালবেলা
মৌলভীবাজারের কুলাউড়ায় সারবোঝাই ট্রাক উল্টে নিহত ১। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কুলাউড়ায় সারবোঝাই ট্রাক উল্টে সুলেমান মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলেমান (৪০) ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে।

কুলাউড়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সোলায়মান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক উদ্ধার অভিযানের পর ট্রাকের নিচ থেকে নিহত সুলেমানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি মঙ্গলবার বিকেলে ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে কমলগঞ্জের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে ভাটেরা-ব্রাহ্মণবাজার সড়কের কৃষ্ণপুর এলাকায় পৌঁছামাত্র সারবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এতে চাপা পড়ে সুলেমান মারা যান। এ সময় ট্রাকচালক সুমন মিয়া পালিয়ে যান।

কুলাউড়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সোলায়মান আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে আমরা সেখানে যাই। উদ্ধার অভিযানে পর ট্রাকের নিচ থেকে নিহতের লাশ বের করা হয়।

কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেছে এবং ট্রাক থানায় জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাশ দাফনেও ভোগান্তির নাম সুতিখালী নদী

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে 'শ্বশুরবাড়িতে ঈদ', তৃতীয় 'বড় ছেলে' – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১১

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১২

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৩

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৪

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৫

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৬

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৭

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৮

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৯

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

২০
X