চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
ঘূর্ণিঝড় হামুন

চাঁদপুর থেকে সব নৌযান চলাচল শুরু

চাঁদপুরে নৌযান চলাচল শুরু। ছবি : কালবেলা
চাঁদপুরে নৌযান চলাচল শুরু। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন ক্রমশ দুর্বল হয়ে পড়ায় এবং উপকুলের দিকে আঘাত আনার সম্ভাবনা না থাকায় চাঁদপুর থেকে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরুর ঘোষণ করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সবাই এ নির্দেশনা দেন চাঁদপুরের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

বিআইডব্লিউটিএ চাঁদপুর কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সংকেত পাওয়ার পর প্রবল ঘূর্ণিঝড় হামুনের প্রভাব কেটে যাওয়ায় প্রায় ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর-ঢাকা নৌপথে ১ ইঞ্জিন বিশিষ্ট লঞ্চ ব্যতীত লঞ্চ চলাচল সতর্কতার সঙ্গে শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর লঞ্চঘাটের টিআই শাহ আলম বলেন, সকাল ১০টায় ঈগল লঞ্চটি ঢাকার উদ্দ্যেশে যাত্রীসহ ছেড়ে গেছে। তবে ১ ইঞ্জিন বিশিষ্ট নারায়ণগঞ্জ রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তেও পরিবর্তন আনা হয়েছে এবং এখন ওগুলোও চলবে। যদিও দুপুর ২টা বাজলেও এখনো একটি ছোট লঞ্চও ঘাটে প্রবেশ করেনি।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক মো. শাহাদাত হোসেন বলেন, ঘূর্ণিঝড় হামুনের কারণে প্রায় ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর নদীবন্দর থেকে ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জ, ঢাকা চাঁদপুর ভায়া শরিয়তপুর, মজু চৌধুরীর হাট (লক্ষ্মীপুর), ইলিশা ঘাট (ভোলা) নৌ-পথের সব ধরনের লঞ্চ ও সি-ট্রাক চলাচল স্বাভাবিকভাবে শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। তবে সবাইকে অবশ্যই সতর্কতা বজার রেখে নৌযান চালাতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির উজ্জ্বল অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

১০

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

১১

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

১২

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

১৩

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

১৪

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

১৫

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

১৬

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

১৮

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

১৯

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

২০
X