পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে পাঁচজন বিএনপি ও তিনজন জামায়াত-শিবিরের নেতাকর্মী। এই আটজনের মধ্যে পঞ্চগড় সদর থানার মামলায় চারজনকে, বোদা থানার মামলায় দুজনকে এবং দেবীগঞ্জ থানার মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশের ওসিরা। পরে গ্রেপ্তারকৃতদের পুলিশের দায়ের করা পূর্বের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর এলাকার জামায়াত সমর্থক আহসান হাবিব ও উপজেলার শালবাহান ইউনিয়নের কাইয়াগছ এলাকার মনিরুজ্জামান, আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলী বটতলী এলাকার জামায়াত নেতা আবু বক্কর সিদ্দিক ও ওই ইউনিয়নের দুহশুহ এলাকার বিএনপি নেতা ইউসুফ আলী, বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার বোদা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম ও উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের গোমস্তাপাড়া এলাকার ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সোহাগ বাবু এবং দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল হক ও একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন।

পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিতভাবে বিভিন্ন মামলার আসামিদের ধরতে আমাদের অভিযান পরিচালনা করা হয়ে থাকে। কাউকে হয়রানি করে গ্রেপ্তার করা হয়নি। তাদের নামে পূর্বের মামলা রয়েছে। সেসব মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X