কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৪:৫০ এএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার সমতুল্য কেউ নেই : পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী। ছবি : কালবেলা
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী। ছবি : কালবেলা

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সিলেট হচ্ছে আমাদের আঞ্চলিক রাজধানী। আর সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের দুই নেতাই আপামর জনতার জন্য কাজ করেছেন। একজন হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্যজন তার কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার সমতুল্য কেউ নেই। তার কোনো অহংকার নেই।

শুক্রবার (২৭অক্টোবর) দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির আয়োজিত নতুন কমিটির অভিষেক উপলক্ষে স্মারকগ্রন্থ লেন্স’র মোড়ক উন্নোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেটার সমাধান আমরাই করব। অন্য কাউকে ডেকে এনে খাল কেটে কুমির আওয়ামী লীগ আনবে না। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। অনেক বাধা বিপত্তি অতিক্রম করেছে। অনেকেই তখন আমাদের সঙ্গে ছিল না। তাদের প্রতি ক্ষোভ-রাগ নেই।’

তিনি বলেন, ‘উন্নয়নের কোনো বিকল্প নেই। গণতন্ত্র খায় না, মানুষ চর্চা করে। আমরা গণতন্ত্র চর্চা করি। এর মূল কাজ হচ্ছে ভোট। যারা ভোট বিশ্বাস করে, জনগণের রায় বিশ্বাস করে, যাদের রাজনৈতিক দল আইনানুগভাবে গঠিত আমরা আশা করি তারা তাদের দায়িত্ব হিসেবে নির্বাচনে আসবে।’

শনিবারের বিরোধী দলগুলোর সমাবেশকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে মনে করছি কোনো সংঘর্ষ হবে না। ২৮ এর পরে ২৯ হবে। অন্যান্য সাধারণ দিনের মতো হবে। তবে এ দিন কেউ যদি দলগত ভাবে সহিংসতা চালায়, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর সিলেট বিভাগীয় নতুন কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাস।

বিপিজেএ-এর বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতেন ফয়ছলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী, সিসিকের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, দৈনিক সিলেটের ডাক’র সম্পাদকমন্ডলীর সভাপতি রাগীব আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X