কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে বিএনপির সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর, আটক ১

কেরানীগঞ্জে বিএনপির সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর। ছবি : কালবেলা
কেরানীগঞ্জে বিএনপির সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর। ছবি : কালবেলা

বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকার কেরানীগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে একজনকে আটক করা হয়েছে।

আজ বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রোহিতপুর ইউনিয়নের পোড়াহাটি এলাকায় গুলিস্তান-নবাবগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে একটি পণ্যবাহী ট্রাক ভাঙচুর করে।

কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনুর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন, কোষাধ্যক্ষ আবুল হাসনাত, কেরানীগঞ্জ উপজেলা মডেল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা কামাল মন্টু, ঢাকা জেলা মহিলা দলের সদস্য সাবেরা বেগমসহ অন্যান্য নেতারা।

তাছাড়া ভোর সাড়ে চারটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাওঁ এলাকায় অজ্ঞাত দুষ্কৃতকারীরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ১টি সিএনজিতে অগ্নিসংযোগ করেছে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুনুর রশিদ বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়ি ভাঙচুরের ঘটনায় এই পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। এখনো অভিযান চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভারত-বাংলাদেশ একই রক্ত, গঙ্গা-পদ্মা একই বন্যা’: অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির ভিত্তিতে গড়ে ওঠা বন্ধন

চুয়াডাঙ্গায় ‘বোমা’ সদৃশ বস্তু উদ্ধার

নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধ

দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ : অর্থমন্ত্রী

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের বাঁচা-মরার লড়াই, টিভি-মোবাইলে দেখবেন কিভাবে

শহীদ ফাইয়াজ হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের সর্বোচ্চ শাস্তি চাইলেন বাবা

কবে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’?

শ্রমিক লীগ নেতা আবু হাসান গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে প্রতিক্রিয়া জানাল চীন

ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবককে হত্যা

১০

পেনশন ভোগান্তি কমাতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১১

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে নতুন সিদ্ধান্ত নিল ইরান

১২

মাদকমুক্ত প্রজন্ম গড়তে শিক্ষায় গুরুত্বারোপের আহবান ডেপুটি স্পিকারের

১৩

বিশ্বকাপে যে রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-পর্তুগাল

১৪

‘বিষাক্ত পুরুষ’ নির্মূলের বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে ডেটল 

১৫

সংসদে টেলিযোগাযোগমন্ত্রী / চার মোবাইল অপারেটরের রাজস্ব বকেয়া ১৩ হাজার কোটি টাকা 

১৬

প্রথম ধাপে বিনামূল্যে ওমরাহের সুযোগ পাবে এশিয়ার ১৬ দেশের ২৫০ মুসলিম

১৭

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

নকল ধরা পড়লে কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

১৯

মাজারে দানের টাকা কোথায় যায়?

২০
X