উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ১০:৪০ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ছোট ভাই হত্যা মামলায় বড় ভাই গ্রেপ্তার

র‍্যাবের হাতে গ্রেপ্তারকৃত আসামি। ছবি : কালবেলা
র‍্যাবের হাতে গ্রেপ্তারকৃত আসামি। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাঠির আঘাতে ছোট ভাইকে হত্যার মামলায় মজনু মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (১ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এ তথ্য জানিয়েছে।

বগুড়া জেলা সদরের তিনমাথা মোড়ে এক ক্লিনিকে অভিযান চালিয়ে সকালে তাকে গ্রেপ্তার করা হয়। মৃত আব্দুস সাত্তার মজনু মিয়ার ছোট ভাই। তারা উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামের আব্দুল মজিদ আকন্দের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত মজনু মিয়া নিহত আব্দুস সাত্তারের আপন বড় ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত রোববার দুপুরে তাদের মধ্যে জমি নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার একপর্যায়ে বড় ভাই মজনু ও ছোট ভাই আব্দুস সাত্তার মারামারিতে জড়িয়ে পড়ে এবং মজনু তার লাঠি দিয়ে আব্দুস সাত্তারের মাথায় আঘাত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

গ্রেপ্তারকৃত মজনু মিয়াকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উত্তরবঙ্গের শিল্পায়ন ও বাজার সম্প্রসারণে দেশবন্ধু গ্রুপের কার্যক্রম জোরদার

জামায়াত এমপির প্রকল্প বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ

ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প

চট্টগ্রামে গ্যাস পাইপলাইন ফেটে আগুন

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই স্কটল্যান্ড কোচের পদত্যাগ

ঝড়-বজ্রপাতের আগে এই ৫ কাজ করতে ভুলবেন না

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

১০

১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

১১

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

১২

খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌

১৩

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

১৪

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

১৫

নকআউট উত্তেজনা শুরু  / এক নজরে শেষ ৩২-এ কে কার মুখোমুখি

১৬

জুলাই থেকে শিক্ষক নিয়োগ শুরু: শিক্ষামন্ত্রী

১৭

ঋণ পরিশোধের সময় স্বেচ্ছায় অতিরিক্ত দান কি সুদ?

১৮

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

ভাইভা দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

২০
X