নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৪:৫৯ এএম
অনলাইন সংস্করণ

পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত শ্বশুর মোজাহার আলী। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত শ্বশুর মোজাহার আলী। ছবি : সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে নিজ পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত মোজাহার আলী প্রামানিক (৬৫) উপজেলার বুড়ইল ইউনিয়নের পেংহাজারকী পশ্চিমপাড়ার মৃত জাবেদ আলীর ছেলে।

গত শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাতে পুত্রবধূ বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা দায়ের করেন। রোববার পুলিশ অভিযান চালিয়ে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে।

মামলার বিবরণে বলা হয়, মোজাহার আলী ওই গৃহবধূর শ্বশুর। তার ছেলের সঙ্গে বিয়ের পর থেকেই সে শ্লীলতাহানির চেষ্টা করত। প্রথমে বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও পরবর্তীতে শ্বশুরের এমন আচরণ বাড়তে থাকে। আচরণ পরিবর্তন করতে শ্বশুরকে বারবার নিষেধ করলেও তিনি সংশোধন হননি। সুযোগ পেলেই নিজ পুত্রবধূকে অশ্লীল প্রস্তাব দিতো মোজাহার। আত্মসম্মানের কথা ভেবে বিষয়টি কারো কাছে প্রকাশ করেননি বলে জানিয়েছেন ওই গৃহবধূ।

নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, মামলার আসামি মোজাহার আলীকে গ্রেপ্তার করে কোর্টের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

১০

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১২

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৬

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৭

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৮

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৯

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

২০
X