পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নাশকতার মামলায় পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গ্রেপ্তার

নাশকতা মামলায় গ্রেপ্তার পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। ছবি : কালবেলা
নাশকতা মামলায় গ্রেপ্তার পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। ছবি : কালবেলা

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে নাশকতার অভিযোগে মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) ভোর রাতে ঢাকা থেকে পিরোজপুরে আসার পথে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

লাভলু গাজীর স্ত্রী জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি তামান্না জামান আশা কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।

তামান্না জামান আশা জানান, দলীয় কাজের জন্য জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাকে পুলিশ গ্রেপ্তার করে পিরোজপুরে নিয়ে আসেন। তাকে নাশকতার দায়ে অভিযুক্ত করে মামলা দেওয়া হয়েছে। আমরা পরিবারের পক্ষ থেকে তার নিরাপত্তা চাই।

পিরোজপুর জেলা বিএনপি আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, বর্তমান সরকার বিএনপির আন্দোলনকে ভয় পেয়ে পুলিশ দিয়ে বিএনপির নেতাকর্মীদের যে গণগ্রেপ্তার করছে তার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তিনি জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর মুক্তিসহ গ্রেপ্তার সব নেতাকর্মীর মুক্তি দাবি করেন।

পিরোজপুর সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, নাশকতার অভিযোগে মামলায় গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে ঢাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

উগ্রবাদী কার্যক্রমের অভিযোগ / ফাতাহ কমব্যাটের ৭ সদস্য তিন দিনের রিমান্ডে

ঢাকা কলেজের হলপাড়ায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-কর্মচারীরা 

ঘুমন্ত চাচাকে গলা কেটে হত্যার পর পালাল ভাতিজা

ওমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘নিরাপদ আশ্রয়ে’ থাকার নির্দেশ

ঢাকার আকাশে বৈরী আবহাওয়া, সিলেটে আবুধাবির ফ্লাইটের অবতরণ

তালাবদ্ধ ঘরে ঝুলছিল পিকআপ চালকের মরদেহ, দ্বিতীয় স্ত্রী নিখোঁজ

লাইভ র‌্যাংকিংয়ে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ

রাজধানীর ফুটপাত থেকে ৩ মরদেহ উদ্ধার

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত

১০

মুজিববর্ষের কর্মসূচিতে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

১১

বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মো. আলী হাসানের ইন্তেকাল

১২

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’

১৩

দুই বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে যত বিতর্কিত সিদ্ধান্ত

১৪

মাদকসেবন করে মাতলামি, ২ যুবকের কারাদণ্ড

১৫

‘২ দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই’

১৬

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদারে ইউসিবিডি ও কারমো গ্রুপের সমঝোতা

১৭

বৃষ্টিতে জলাবদ্ধতা / রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

১৮

তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ‘প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন

১৯

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

২০
X